হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
📌 সংক্ষেপ: চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মো. শাহাবুদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে…

চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মো. শাহাবুদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাবুদ্দিন উপজেলার পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকার আব্দুস সোবহানের ছেলে। তিনি শ্রবণপ্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে খৈয়ারকুল এলাকায় রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে কাটা পড়েন শাহাবুদ্দিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ট্রেনে কাটা পড়ে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।

লোহাগাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়ে যুবকের মৃত্যু সম্পর্কিত তথ্য কী?

উত্তর: চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মো. শাহাবুদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার আমি। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়ে যুবকের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Print Image
চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মো. শাহাবুদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন উপজেলার পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকার আব্দুস সোবহানের ছেলে। তিনি শ্রবণপ্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে খৈয়ারকুল এলাকায় রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত ট্রেনের নিচে কাটা পড়েন শাহাবুদ্দিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ট্রেনে কাটা পড়ে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। লোহাগাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×