হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ১লাখ ১৬হাজার ইয়াবাসহ গ্রেফতার-৩ ; পলাতক-৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২, ১০:১৬ অপরাহ্ন

কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা টেকনাফের সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ১লাখ ১৬হাজার ইয়াবাসহ ৩জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো ৩জনকে পলাতক আসামী করা হয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর (ল’ এন্ড মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,গত ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ৫টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং পানছড়ি পাড়ার মোঃ ইলিয়াস এর বসত-বাড়িতে অভিযান চালিয়ে মৃত মোঃ ফকিরের পুত্র মোঃ ইলিয়াস (৫০), উখিয়ার রাজাপালংয়ের পশ্চিম ডেকুলিয়ার মোঃ জয়নালের পুত্র মোঃ হারুন (২২), একই উপজেলার মধ্যম পাইন্যাশিয়ার নুরুল হকের পুত্র খাইরুল আমিন (৩৫) তে গ্রেফতার করে। ইলিয়াছকে জিজ্ঞাসাবাদে তার বসত-বাড়ির উত্তর পাশে মাটির গর্ত হতে ১লাখ ১৬হাজার এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করা হয়। উল্লেখ্য,আভিযানিক দল ঘটনাস্থলে পোঁছানোর পূর্বেই ৩জন মাদক কারবারী পালিয়ে যায় মর্মে ধৃত আসামীরা স্বীকার করে।

তিনি আরো জানান, ধৃত মাদক কারবারী এবং পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করার জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে ১লাখ ১৬হাজার ইয়াবাসহ গ্রেফতার-৩ ; পলাতক-৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ১লাখ ১৬হাজার ইয়াবাসহ গ্রেফতার-৩ ; পলাতক-৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২, ১০:১৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা টেকনাফের সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ১লাখ ১৬হাজার ইয়াবাসহ ৩জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো ৩জনকে পলাতক আসামী করা হয়েছে। কক্সবাজার র‌্যাব-১৫ এর (ল’ এন্ড মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,গত ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ৫টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং পানছড়ি পাড়ার মোঃ ইলিয়াস এর বসত-বাড়িতে অভিযান চালিয়ে মৃত মোঃ ফকিরের পুত্র মোঃ ইলিয়াস (৫০), উখিয়ার রাজাপালংয়ের পশ্চিম ডেকুলিয়ার মোঃ জয়নালের পুত্র মোঃ হারুন (২২), একই উপজেলার মধ্যম পাইন্যাশিয়ার নুরুল হকের পুত্র খাইরুল আমিন (৩৫) তে গ্রেফতার করে। ইলিয়াছকে জিজ্ঞাসাবাদে তার বসত-বাড়ির উত্তর পাশে মাটির গর্ত হতে ১লাখ ১৬হাজার এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করা হয়। উল্লেখ্য,আভিযানিক দল ঘটনাস্থলে পোঁছানোর পূর্বেই ৩জন মাদক কারবারী পালিয়ে যায় মর্মে ধৃত আসামীরা স্বীকার করে। তিনি আরো জানান, ধৃত মাদক কারবারী এবং পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করার জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×