হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভিয়েতনামে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন


ঢাকা, ২৪ মার্চ – আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ম্যাচের প্রস্তুতি নিতে আগে থেকেই ভিয়েতনামে অবস্থান করছে বাংলাদেশ দল। আজ দলের সঙ্গে যোগ দিয়েছেন তারকা ফুটবলার হামজা চৌধুরী। বিকেলে তিনি দলের সঙ্গে অনুশীলনে অংশ না নিলেও মাঠে গিয়ে বাকি সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

গত রোববার ভিয়েতনামে আসার কথা থাকলেও নিজের ক্লাব লেস্টারের খেলা থাকায় তিনি সঠিক সময়ে আসতে পারেননি। গতকাল ইংল্যান্ড থেকে তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে রওনা হয়ে আজ ভিয়েতনামের স্থানীয় সময় বিকেল চারটায় তিনি সেখানে পৌঁছান।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান হামজাকে বিমানবন্দর থেকে রিসিভ করেন। বিমানবন্দর ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করতে তার আধা ঘণ্টার বেশি সময় লাগে। দীর্ঘ ভ্রমণ শেষে হামজা জানান তার যাত্রা বেশ ভালো ছিল। ১৫ ঘণ্টার এই যাত্রায় কেবল ইস্তাম্বুলে যাত্রাবিরতি ছিল। তাই খুব বেশি ক্লান্তি বোধ করেননি তিনি।

এর আগে হংকং ও ভারতের বিপক্ষে ম্যাচের সময় ঢাকায় এসে সকালে পৌঁছানোর পর বিকেলেই অনুশীলনে নেমেছিলেন হামজা। তবে আজ তিনি ভিয়েতনামে পৌঁছানোর আগেই দলের অনুশীলন শুরু হয়ে যাওয়ায় তিনি আর মাঠে নামেননি।

হামজা জানিয়েছেন তিনি ইনজুরি থেকে এখন পুরোপুরি সুস্থ এবং মাঠে নামার জন্য প্রস্তুত আছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভিয়েতনামে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভিয়েতনামে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ মার্চ – আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ম্যাচের প্রস্তুতি নিতে আগে থেকেই ভিয়েতনামে অবস্থান করছে বাংলাদেশ দল। আজ দলের সঙ্গে যোগ দিয়েছেন তারকা ফুটবলার হামজা চৌধুরী। বিকেলে তিনি দলের সঙ্গে অনুশীলনে অংশ না নিলেও মাঠে গিয়ে বাকি সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।গত রোববার ভিয়েতনামে আসার কথা থাকলেও নিজের ক্লাব লেস্টারের খেলা থাকায় তিনি সঠিক সময়ে আসতে পারেননি। গতকাল ইংল্যান্ড থেকে তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে রওনা হয়ে আজ ভিয়েতনামের স্থানীয় সময় বিকেল চারটায় তিনি সেখানে পৌঁছান।জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান হামজাকে বিমানবন্দর থেকে রিসিভ করেন। বিমানবন্দর ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করতে তার আধা ঘণ্টার বেশি সময় লাগে। দীর্ঘ ভ্রমণ শেষে হামজা জানান তার যাত্রা বেশ ভালো ছিল। ১৫ ঘণ্টার এই যাত্রায় কেবল ইস্তাম্বুলে যাত্রাবিরতি ছিল। তাই খুব বেশি ক্লান্তি বোধ করেননি তিনি।এর আগে হংকং ও ভারতের বিপক্ষে ম্যাচের সময় ঢাকায় এসে সকালে পৌঁছানোর পর বিকেলেই অনুশীলনে নেমেছিলেন হামজা। তবে আজ তিনি ভিয়েতনামে পৌঁছানোর আগেই দলের অনুশীলন শুরু হয়ে যাওয়ায় তিনি আর মাঠে নামেননি।হামজা জানিয়েছেন তিনি ইনজুরি থেকে এখন পুরোপুরি সুস্থ এবং মাঠে নামার জন্য প্রস্তুত আছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×