হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মার্কিন সামরিক বিমানকে সিসিলির ঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি ইতালি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন


মধ্যপ্রাচ্য, ৩১ মার্চ – মধ্যপ্রাচ্যগামী যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক বিমানকে সিসিলির সিগোনেলা সামরিক ঘাঁটিতে অবতরণের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইতালি।

মঙ্গলবার ৩১ মার্চ ইতালির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরএআই এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেত্তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই অনুরোধটি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। সামরিক বিমানগুলো যখন আকাশে উড়ছিল, ঠিক তখনই এই অবতরণের অনুরোধ জানানো হয়েছিল।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইসরায়েল নতুন সামরিক অভিযান চালালে বড় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের

সংবাদমাধ্যমটির দাবি অনুযায়ী, এই ফ্লাইটের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগে থেকে কোনো ধরনের অনুমতি চাওয়া হয়নি। এমনকি ইতালির সামরিক নেতৃত্বের সঙ্গে কোনো আগাম আলোচনাও করা হয়নি। ফ্লাইটগুলো মাঝআকাশে থাকার সময় হঠাৎ করে অবতরণের বিষয়টি জানানো হয়।

পরবর্তীতে তদন্ত করে দেখা যায় যে, এগুলো সাধারণ কোনো লজিস্টিক বা রসদবাহী ফ্লাইট ছিল না। এই কারণেই ইতালির সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় বিমানগুলোকে সিগোনেলা সামরিক ঘাঁটিতে অবতরণ বা ব্যবহারের অনুমতি দেওয়া সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এ এম/ ৩১ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

মার্কিন সামরিক বিমানকে সিসিলির ঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি ইতালি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মার্কিন সামরিক বিমানকে সিসিলির ঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি ইতালি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মধ্যপ্রাচ্য, ৩১ মার্চ – মধ্যপ্রাচ্যগামী যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক বিমানকে সিসিলির সিগোনেলা সামরিক ঘাঁটিতে অবতরণের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইতালি।মঙ্গলবার ৩১ মার্চ ইতালির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরএআই এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেত্তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই অনুরোধটি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। সামরিক বিমানগুলো যখন আকাশে উড়ছিল, ঠিক তখনই এই অবতরণের অনুরোধ জানানো হয়েছিল।সংবাদমাধ্যমটির দাবি অনুযায়ী, এই ফ্লাইটের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগে থেকে কোনো ধরনের অনুমতি চাওয়া হয়নি। এমনকি ইতালির সামরিক নেতৃত্বের সঙ্গে কোনো আগাম আলোচনাও করা হয়নি। ফ্লাইটগুলো মাঝআকাশে থাকার সময় হঠাৎ করে অবতরণের বিষয়টি জানানো হয়।পরবর্তীতে তদন্ত করে দেখা যায় যে, এগুলো সাধারণ কোনো লজিস্টিক বা রসদবাহী ফ্লাইট ছিল না। এই কারণেই ইতালির সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় বিমানগুলোকে সিগোনেলা সামরিক ঘাঁটিতে অবতরণ বা ব্যবহারের অনুমতি দেওয়া সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।এ এম/ ৩১ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×