হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে কিশোর গ্যাংয়ের কথিত নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

কক্সবাজারের রামু উপজেলায় কিশোর গ্যাং দমনে অভিযানের অংশ হিসেবে আলী আহমদ নুর হোসেন ওরফে সুজন নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, সুজনের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় একটি কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁর নেতৃত্বাধীন গ্যাংয়ে কুত্তা সেলিম, আতিকুর রহমান বাবু, মো. ইমন (প্রকাশ বাবু), মো. বাদল, সাফিয়ান ও পারভেজসহ আরও কয়েকজন সক্রিয়। তাঁদের বিরুদ্ধে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এসব কিশোরদের দিয়ে বিভিন্ন অপরাধ সংঘটিত করা হতো এবং পুরো গ্যাংটি সুজনের নিয়ন্ত্রণে পরিচালিত হতো। তাঁদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, গ্রেপ্তার সুজনের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, এলাকায় সন্ত্রাস ও অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে এবং কিশোর গ্যাং নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রামুতে কিশোর গ্যাংয়ের কথিত নেতা গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে কিশোর গ্যাংয়ের কথিত নেতা গ্রেপ্তার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের রামু উপজেলায় কিশোর গ্যাং দমনে অভিযানের অংশ হিসেবে আলী আহমদ নুর হোসেন ওরফে সুজন নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, সুজনের বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় একটি কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তাঁর নেতৃত্বাধীন গ্যাংয়ে কুত্তা সেলিম, আতিকুর রহমান বাবু, মো. ইমন (প্রকাশ বাবু), মো. বাদল, সাফিয়ান ও পারভেজসহ আরও কয়েকজন সক্রিয়। তাঁদের বিরুদ্ধে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এসব কিশোরদের দিয়ে বিভিন্ন অপরাধ সংঘটিত করা হতো এবং পুরো গ্যাংটি সুজনের নিয়ন্ত্রণে পরিচালিত হতো। তাঁদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও রয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, গ্রেপ্তার সুজনের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় সন্ত্রাস ও অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে এবং কিশোর গ্যাং নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×