হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ছাড়াই পাকিস্তান ছাড়লেন আরাগচি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন


তেহরান, ২৫ এপ্রিল – মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে পাকিস্তান সফর শেষ করে তেহরানে ফিরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধিদের ইসলামাবাদে পৌঁছানোর কথা থাকলেও তাদের সঙ্গে কোনো প্রকার সাক্ষাৎ ছাড়াই আরাগচি পাকিস্তান ত্যাগ করেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী সপ্তাহে আবুধাবিতে বৈঠকে বসছে রাশিয়া ও ইউক্রেন

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে ইরানের সঙ্গে আলোচনার লক্ষ্যে তিনি তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারকে পাকিস্তানে পাঠাচ্ছেন। এমনকি হোয়াইট হাউজ জানিয়েছিল যে প্রয়োজন হলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সেখানে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। তবে আরাগচি পাকিস্তানে পৌঁছানোর পরপরই ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয় যে এই সফরে মার্কিন সরকারের প্রতিনিধিদের সঙ্গে কোনো সরাসরি আলোচনায় বসবে না তেহরান।

শেষ পর্যন্ত মার্কিন প্রতিনিধিরা ইসলামাবাদে পৌঁছানোর আগেই আরাগচি তার সফর সংক্ষিপ্ত করে বিদায় নেন।ইসলামাবাদের নিকটবর্তী একটি বিমানবন্দরে পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিদায় জানান।

পাকিস্তান ত্যাগের আগে আরাগচি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠক শেষে এক বিবৃতিতে তেহরান জানায় যে আরাগচি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ অগ্রগতি এবং যুদ্ধ বন্ধে ইরানের নীতিগত অবস্থানগুলো ব্যাখ্যা করেছেন। ইরানের প্রস্তাবনাগুলো শোনার পর চলমান আলোচনা প্রক্রিয়ার ওপর আস্থা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ছাড়াই পাকিস্তান ছাড়লেন আরাগচি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ছাড়াই পাকিস্তান ছাড়লেন আরাগচি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ২৫ এপ্রিল – মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে পাকিস্তান সফর শেষ করে তেহরানে ফিরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধিদের ইসলামাবাদে পৌঁছানোর কথা থাকলেও তাদের সঙ্গে কোনো প্রকার সাক্ষাৎ ছাড়াই আরাগচি পাকিস্তান ত্যাগ করেন।এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে ইরানের সঙ্গে আলোচনার লক্ষ্যে তিনি তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারকে পাকিস্তানে পাঠাচ্ছেন। এমনকি হোয়াইট হাউজ জানিয়েছিল যে প্রয়োজন হলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সেখানে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। তবে আরাগচি পাকিস্তানে পৌঁছানোর পরপরই ইরানের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয় যে এই সফরে মার্কিন সরকারের প্রতিনিধিদের সঙ্গে কোনো সরাসরি আলোচনায় বসবে না তেহরান।শেষ পর্যন্ত মার্কিন প্রতিনিধিরা ইসলামাবাদে পৌঁছানোর আগেই আরাগচি তার সফর সংক্ষিপ্ত করে বিদায় নেন।ইসলামাবাদের নিকটবর্তী একটি বিমানবন্দরে পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিদায় জানান।পাকিস্তান ত্যাগের আগে আরাগচি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠক শেষে এক বিবৃতিতে তেহরান জানায় যে আরাগচি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ অগ্রগতি এবং যুদ্ধ বন্ধে ইরানের নীতিগত অবস্থানগুলো ব্যাখ্যা করেছেন। ইরানের প্রস্তাবনাগুলো শোনার পর চলমান আলোচনা প্রক্রিয়ার ওপর আস্থা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×