হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লঙ্কানদের কাছে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন


সিলেট, ২৮ এপ্রিল – শ্রীলঙ্কা নারী দলের কাছে ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও সুখকর হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সিরিজের প্রথম ম্যাচে লঙ্কান নারীদের কাছে ২৫ রানে পরাজিত হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়।

আরও পড়ুন

তাসকিন-হাসানের পেস তাণ্ডবের পর উইকহাম-জাঙ্গোর দৃঢ়তায় ঘুরে দাঁড়াল উইন্ডিজ

১৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে স্বর্ণা আক্তারের ঝোড়ো ব্যাটিং সত্ত্বেও ১৩৬ রানে থেমে যায় টাইগ্রেসদের ইনিংস।

শ্রীলঙ্কার পক্ষে ইমেশ দুলানি ৪০ বলে ৫৫ এবং হর্ষিথা সামারাবিক্রমা ৩৫ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। জবাব দিতে নেমে বাংলাদেশের ওপেনিং জুটিতে ৩৯ রান আসে। দিলারা আক্তার ২৩ এবং জুয়াইরিয়া ফেরদৌস ১৬ রান করে বিদায় নিলে চাপে পড়ে স্বাগতিকরা।

এরপর শারমিন আক্তার ১ এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি শূন্য রানে প্যাভিলিয়নে ফিরলে জয়ের সম্ভাবনা ফিকে হতে শুরু করে। পঞ্চম উইকেটে সুবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার ৩৯ রানের জুটি গড়ে আশা জাগালেও প্রয়োজনীয় রানরেটের চাপে পিষ্ট হয় দল। সুবহানা ২৬ বলে ১৬ রান করে আউট হন। তবে স্বর্ণা আক্তার ৪৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

লঙ্কানদের কাছে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লঙ্কানদের কাছে প্রথম টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ২৮ এপ্রিল – শ্রীলঙ্কা নারী দলের কাছে ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও সুখকর হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সিরিজের প্রথম ম্যাচে লঙ্কান নারীদের কাছে ২৫ রানে পরাজিত হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়।১৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে স্বর্ণা আক্তারের ঝোড়ো ব্যাটিং সত্ত্বেও ১৩৬ রানে থেমে যায় টাইগ্রেসদের ইনিংস।শ্রীলঙ্কার পক্ষে ইমেশ দুলানি ৪০ বলে ৫৫ এবং হর্ষিথা সামারাবিক্রমা ৩৫ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। জবাব দিতে নেমে বাংলাদেশের ওপেনিং জুটিতে ৩৯ রান আসে। দিলারা আক্তার ২৩ এবং জুয়াইরিয়া ফেরদৌস ১৬ রান করে বিদায় নিলে চাপে পড়ে স্বাগতিকরা।এরপর শারমিন আক্তার ১ এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি শূন্য রানে প্যাভিলিয়নে ফিরলে জয়ের সম্ভাবনা ফিকে হতে শুরু করে। পঞ্চম উইকেটে সুবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার ৩৯ রানের জুটি গড়ে আশা জাগালেও প্রয়োজনীয় রানরেটের চাপে পিষ্ট হয় দল। সুবহানা ২৬ বলে ১৬ রান করে আউট হন। তবে স্বর্ণা আক্তার ৪৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×