হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফরিদপুরের বোয়ালমারীতে সড়কের পাশ থেকে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৬ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন


ফরিদপুর, ৬ মে – ফরিদপুরের বোয়ালমারীতে সড়কের পাশে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের সাতৈর মহম্মদপুর সড়কের পাশে এই ঘটনা ঘটে। মরদেহের পাশেই একটি সাদা রঙের প্রাইভেটকার পড়ে থাকতে দেখা যায়।

নিহত রবিউল শেখ মাগুরার মহম্মদপুর উপজেলার সিন্দাইন গ্রামের গোলাম সরোয়ার শেখের ছেলে। নিহতের বাবা গোলাম সরোয়ার শেখ অভিযোগ করেছেন যে রবিউলকে নিয়ে শাহিদ নামে এক ব্যক্তি তার জামাইয়ের বাড়িতে একটি মোটরসাইকেল আনতে গিয়েছিলেন। সেখানে কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্কের একপর্যায়ে রবিউলকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এই ঘটনায় তিনি সুষ্ঠু বিচারের দাবি জানান। প্রত্যক্ষদর্শীদের মতে রাতে একটি প্রাইভেটকার সড়কের পাশের খাদে পড়ে গেলে স্থানীয়রা সেটি উদ্ধারে এগিয়ে যান। তখন কাছেই একটি মরদেহ পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহ ফেলে পালিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে।

এই সময় উত্তেজিত জনতা গাড়িতে থাকা দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান জানান যে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য মোট চারজনকে আটক করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে মনে করছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস এম/ ৬ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ফরিদপুরের বোয়ালমারীতে সড়কের পাশ থেকে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফরিদপুরের বোয়ালমারীতে সড়কের পাশ থেকে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৬ মে ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ফরিদপুর, ৬ মে – ফরিদপুরের বোয়ালমারীতে সড়কের পাশে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের সাতৈর মহম্মদপুর সড়কের পাশে এই ঘটনা ঘটে। মরদেহের পাশেই একটি সাদা রঙের প্রাইভেটকার পড়ে থাকতে দেখা যায়।নিহত রবিউল শেখ মাগুরার মহম্মদপুর উপজেলার সিন্দাইন গ্রামের গোলাম সরোয়ার শেখের ছেলে। নিহতের বাবা গোলাম সরোয়ার শেখ অভিযোগ করেছেন যে রবিউলকে নিয়ে শাহিদ নামে এক ব্যক্তি তার জামাইয়ের বাড়িতে একটি মোটরসাইকেল আনতে গিয়েছিলেন। সেখানে কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্কের একপর্যায়ে রবিউলকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে।এই ঘটনায় তিনি সুষ্ঠু বিচারের দাবি জানান। প্রত্যক্ষদর্শীদের মতে রাতে একটি প্রাইভেটকার সড়কের পাশের খাদে পড়ে গেলে স্থানীয়রা সেটি উদ্ধারে এগিয়ে যান। তখন কাছেই একটি মরদেহ পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহ ফেলে পালিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে।এই সময় উত্তেজিত জনতা গাড়িতে থাকা দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান জানান যে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য মোট চারজনকে আটক করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে মনে করছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এস এম/ ৬ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×