হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রেফারিকে হুমকির দায়ে ৬ ম্যাচ নিষিদ্ধ হলেন জেরার্ড পিকে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন


মাদ্রিদ, ৭ মে – স্পেন ও বার্সেলোনার সাবেক তারকা ডিফেন্ডার জেরার্ড পিকে বড় ধরনের শাস্তির মুখে পড়েছেন। বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এফসি অ্যান্ডোরার মালিক হিসেবে দায়িত্ব পালন করা এই ফুটবলারকে রেফারির সঙ্গে অসদাচরণ ও আক্রমণাত্মক আচরণের দায়ে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে তাকে আগামী দুই মাস ক্লাবের আনুষ্ঠানিক সব ধরনের কার্যক্রম থেকেও দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

স্পেনের রয়্যাল ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে জানানো হয় যে গত ১ মে আলবাসেতের কাছে ১-০ গোলে পরাজয়ের পর রেফারি আলোনসো ডি এনা ওল্ফের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন পিকে। ম্যাচ শেষে তিনি উচ্চস্বরে চিৎকার করার পাশাপাশি হুমকিমূলক আচরণ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী ঘটনার দিন পিকে ম্যাচ অফিসিয়ালকে উদ্দেশ্য করে বলেছিলেন যে অন্য কোনো দেশে তাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতো।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

তবে অ্যান্ডোরা একটি সভ্য দেশ হওয়ার কারণে তিনি বেঁচে গেলেন। এই ঘটনায় পিকের পাশাপাশি অ্যান্ডোরা ক্লাবের আরও দুই শীর্ষ কর্মকর্তাও শাস্তির মুখে পড়েছেন। ক্লাব সভাপতি ফেররান ভিলাসেকাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া স্পোর্টিং ডিরেক্টর জম নগেসকে পিকের মতোই ছয় ম্যাচ নিষেধাজ্ঞা এবং দুই মাস ক্লাবের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অপ্রীতিকর এই ঘটনার দায়ে অ্যান্ডোরা ক্লাবকে ১৫০০ ইউরো জরিমানা করা হয়েছে।

এছাড়া পরবর্তী দুই ম্যাচে স্টেডিয়ামের একটি নির্দিষ্ট অংশ দর্শকশূন্য রাখার নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ২০১৮ সালে পিকের মালিকানাধীন একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এই ক্লাবটি কিনে নেয়। ১৯৪২ সালে প্রতিষ্ঠিত এই দলটি বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে।

এস এম/ ৭ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রেফারিকে হুমকির দায়ে ৬ ম্যাচ নিষিদ্ধ হলেন জেরার্ড পিকে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রেফারিকে হুমকির দায়ে ৬ ম্যাচ নিষিদ্ধ হলেন জেরার্ড পিকে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মাদ্রিদ, ৭ মে – স্পেন ও বার্সেলোনার সাবেক তারকা ডিফেন্ডার জেরার্ড পিকে বড় ধরনের শাস্তির মুখে পড়েছেন। বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এফসি অ্যান্ডোরার মালিক হিসেবে দায়িত্ব পালন করা এই ফুটবলারকে রেফারির সঙ্গে অসদাচরণ ও আক্রমণাত্মক আচরণের দায়ে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে তাকে আগামী দুই মাস ক্লাবের আনুষ্ঠানিক সব ধরনের কার্যক্রম থেকেও দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।স্পেনের রয়্যাল ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে জানানো হয় যে গত ১ মে আলবাসেতের কাছে ১-০ গোলে পরাজয়ের পর রেফারি আলোনসো ডি এনা ওল্ফের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন পিকে। ম্যাচ শেষে তিনি উচ্চস্বরে চিৎকার করার পাশাপাশি হুমকিমূলক আচরণ করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী ঘটনার দিন পিকে ম্যাচ অফিসিয়ালকে উদ্দেশ্য করে বলেছিলেন যে অন্য কোনো দেশে তাকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতো।তবে অ্যান্ডোরা একটি সভ্য দেশ হওয়ার কারণে তিনি বেঁচে গেলেন। এই ঘটনায় পিকের পাশাপাশি অ্যান্ডোরা ক্লাবের আরও দুই শীর্ষ কর্মকর্তাও শাস্তির মুখে পড়েছেন। ক্লাব সভাপতি ফেররান ভিলাসেকাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া স্পোর্টিং ডিরেক্টর জম নগেসকে পিকের মতোই ছয় ম্যাচ নিষেধাজ্ঞা এবং দুই মাস ক্লাবের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অপ্রীতিকর এই ঘটনার দায়ে অ্যান্ডোরা ক্লাবকে ১৫০০ ইউরো জরিমানা করা হয়েছে।এছাড়া পরবর্তী দুই ম্যাচে স্টেডিয়ামের একটি নির্দিষ্ট অংশ দর্শকশূন্য রাখার নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ২০১৮ সালে পিকের মালিকানাধীন একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এই ক্লাবটি কিনে নেয়। ১৯৪২ সালে প্রতিষ্ঠিত এই দলটি বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে।এস এম/ ৭ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×