হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিসিবির বড় চমক: যুবা টাইগারদের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন


ঢাকা, ১৪ মে – সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজিজুল হাকিম তামিমদের হতাশাজনক পারফরম্যান্সের পর বড়সড় অস্ত্রোপচার শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ দলে। ২০২৮ যুব বিশ্বকাপকে সামনে রেখে এবার কোমর বেঁধে নামছে বিসিবি। আর এই নতুন যাত্রায় টাইগার ভক্তদের জন্য বড় সুখবর—যুবা টাইগারদের মেন্টর হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক আইকন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিসিবির সাথে রিয়াদের আলোচনার সবকিছুই চূড়ান্ত। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। জাতীয় দলের হয়ে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই ক্রিকেটারের উপস্থিতি যুবা ক্রিকেটারদের মানসিক শক্তি ও কৌশলগত দিক থেকে বড় সহায়ক হবে বলে মনে করছে বোর্ড। তরুণ ক্রিকেটারদের ‘ফিনিশার’ হওয়ার পাঠ দিতে রিয়াদের চেয়ে যোগ্য মেন্টর আর কে হতে পারেন!

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, ৭৯ রানে অপরাজিত হৃদয়

এদিকে প্রধান কোচ নাভিদ নেওয়াজের থাকা না থাকা নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তারও অবসান হতে চলেছে। জানা গেছে, ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত লঙ্কান এই মাস্টারের ওপরই আস্থা রাখছে বিসিবি। অর্থাৎ রিয়াদ ও নাভিদ জুটির কাঁধেই থাকছে আগামীর বিশ্বজয়ী দল গড়ার দায়িত্ব।

আজিজুল হাকিমদের বিদায়ের পর বেশ কিছুদিন কোনো টুর্নামেন্ট না থাকলেও বিসিবি বসে ছিল না। দল গোছানোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে। সম্প্রতি শেষ হওয়া এই লিগ থেকে প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে নেওয়া হয়েছে। বাছাইকৃত সেরা ৫০ জন ক্রিকেটারকে নিয়ে বর্তমানে ইনটেনসিভ ট্রেনিং সেশন চলছে। এখান থেকেই বের হয়ে আসবে আগামীর বিশ্ব চ্যাম্পিয়নরা।

গেল বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ায় সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল। সেই ব্যর্থতা ভুলে ২০২৮ সালে আবারও শিরোপা জয়ের লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। মেন্টর হিসেবে রিয়াদকে যুক্ত করা সেই পরিকল্পনারই অংশ।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

বিসিবির বড় চমক: যুবা টাইগারদের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিসিবির বড় চমক: যুবা টাইগারদের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ মে – সর্বশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজিজুল হাকিম তামিমদের হতাশাজনক পারফরম্যান্সের পর বড়সড় অস্ত্রোপচার শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ দলে। ২০২৮ যুব বিশ্বকাপকে সামনে রেখে এবার কোমর বেঁধে নামছে বিসিবি। আর এই নতুন যাত্রায় টাইগার ভক্তদের জন্য বড় সুখবর—যুবা টাইগারদের মেন্টর হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক আইকন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিসিবির সাথে রিয়াদের আলোচনার সবকিছুই চূড়ান্ত। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। জাতীয় দলের হয়ে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই ক্রিকেটারের উপস্থিতি যুবা ক্রিকেটারদের মানসিক শক্তি ও কৌশলগত দিক থেকে বড় সহায়ক হবে বলে মনে করছে বোর্ড। তরুণ ক্রিকেটারদের ‘ফিনিশার’ হওয়ার পাঠ দিতে রিয়াদের চেয়ে যোগ্য মেন্টর আর কে হতে পারেন!এদিকে প্রধান কোচ নাভিদ নেওয়াজের থাকা না থাকা নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তারও অবসান হতে চলেছে। জানা গেছে, ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত লঙ্কান এই মাস্টারের ওপরই আস্থা রাখছে বিসিবি। অর্থাৎ রিয়াদ ও নাভিদ জুটির কাঁধেই থাকছে আগামীর বিশ্বজয়ী দল গড়ার দায়িত্ব।আজিজুল হাকিমদের বিদায়ের পর বেশ কিছুদিন কোনো টুর্নামেন্ট না থাকলেও বিসিবি বসে ছিল না। দল গোছানোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে। সম্প্রতি শেষ হওয়া এই লিগ থেকে প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে নেওয়া হয়েছে। বাছাইকৃত সেরা ৫০ জন ক্রিকেটারকে নিয়ে বর্তমানে ইনটেনসিভ ট্রেনিং সেশন চলছে। এখান থেকেই বের হয়ে আসবে আগামীর বিশ্ব চ্যাম্পিয়নরা।গেল বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ায় সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল। সেই ব্যর্থতা ভুলে ২০২৮ সালে আবারও শিরোপা জয়ের লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। মেন্টর হিসেবে রিয়াদকে যুক্ত করা সেই পরিকল্পনারই অংশ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×