হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘ডন ৩’ নিয়ে জটিলতায় রণবীর সিং: বিমানবন্দরে গম্ভীর মেজাজে দেখা মিলল অভিনেতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন


মুম্বাই, ২৬ মে – ধুরন্ধর ছবির সাফল্যের পর যখন ক্যারিয়ারের পালে হাওয়া লেগেছিল, তখনই বড় ধাক্কা খেলেন বলিউড তারকা রণবীর সিং। ফারহান আখতারের উচ্চাভিলাষী প্রজেক্ট ডন ৩ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে বড় বিপাকে পড়েছেন এই অভিনেতা।

জানা গেছে,

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকল্প থেকে সরে আসার সিদ্ধান্তে প্রযোজক ও পরিচালকের পক্ষ থেকে যে সংকট তৈরি হয়েছে, তার জেরে হিন্দি চলচ্চিত্র শিল্পে কোণঠাসা হয়ে পড়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের পক্ষ থেকে রণবীর সিংকে নিষিদ্ধ করা হয়েছে।

প্রজেক্টটি থেকে হঠাৎ সড়ে দাঁড়ানোর কারণেই সংগঠনটি এই কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। এই নিষেধাজ্ঞার খবরের মধ্যেই প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল তাকে। তবে চেনা ছন্দের উচ্ছল রণবীরের বদলে মুম্বাই বিমানবন্দরে এক গম্ভীর ও বিষণ্ণ অভিনেতাকে প্রত্যক্ষ করেছেন আলোকচিত্রীরা।

সাধারণত পাপারাজ্জিদের সামনে রণবীর সিং মানেই প্রাণবন্ত এক ব্যক্তিত্ব। কিন্তু এদিন সাদা পাজামা-কুর্তা ও সানগ্লাস পরা রণবীর তার মুখমণ্ডল কালো মাস্কে ঢেকে রেখেছিলেন। কড়া নিরাপত্তা বলয়ের মাঝে আলোকচিত্রীদের দিকে না তাকিয়েই সরাসরি বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন তিনি।

তবে তার টিমের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, তিনি ডন ৩ ফ্র্যাঞ্চাইজির সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে নিজের অন্যান্য পেশাগত কাজগুলো নিয়মিতভাবে চালিয়ে যাবেন।

ফারহান আখতার বা প্রজেক্ট সংশ্লিষ্ট কোনো আইনি জটিলতা নিয়ে আপাতত তিনি কোনো মন্তব্য করবেন না বলেও জানানো হয়েছে।

এস এম/ ২৬ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

‘ডন ৩’ নিয়ে জটিলতায় রণবীর সিং: বিমানবন্দরে গম্ভীর মেজাজে দেখা মিলল অভিনেতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘ডন ৩’ নিয়ে জটিলতায় রণবীর সিং: বিমানবন্দরে গম্ভীর মেজাজে দেখা মিলল অভিনেতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৬ মে – ধুরন্ধর ছবির সাফল্যের পর যখন ক্যারিয়ারের পালে হাওয়া লেগেছিল, তখনই বড় ধাক্কা খেলেন বলিউড তারকা রণবীর সিং। ফারহান আখতারের উচ্চাভিলাষী প্রজেক্ট ডন ৩ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে বড় বিপাকে পড়েছেন এই অভিনেতা।জানা গেছে,প্রকল্প থেকে সরে আসার সিদ্ধান্তে প্রযোজক ও পরিচালকের পক্ষ থেকে যে সংকট তৈরি হয়েছে, তার জেরে হিন্দি চলচ্চিত্র শিল্পে কোণঠাসা হয়ে পড়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের পক্ষ থেকে রণবীর সিংকে নিষিদ্ধ করা হয়েছে।প্রজেক্টটি থেকে হঠাৎ সড়ে দাঁড়ানোর কারণেই সংগঠনটি এই কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। এই নিষেধাজ্ঞার খবরের মধ্যেই প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল তাকে। তবে চেনা ছন্দের উচ্ছল রণবীরের বদলে মুম্বাই বিমানবন্দরে এক গম্ভীর ও বিষণ্ণ অভিনেতাকে প্রত্যক্ষ করেছেন আলোকচিত্রীরা।সাধারণত পাপারাজ্জিদের সামনে রণবীর সিং মানেই প্রাণবন্ত এক ব্যক্তিত্ব। কিন্তু এদিন সাদা পাজামা-কুর্তা ও সানগ্লাস পরা রণবীর তার মুখমণ্ডল কালো মাস্কে ঢেকে রেখেছিলেন। কড়া নিরাপত্তা বলয়ের মাঝে আলোকচিত্রীদের দিকে না তাকিয়েই সরাসরি বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন তিনি।তবে তার টিমের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, তিনি ডন ৩ ফ্র্যাঞ্চাইজির সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে নিজের অন্যান্য পেশাগত কাজগুলো নিয়মিতভাবে চালিয়ে যাবেন।ফারহান আখতার বা প্রজেক্ট সংশ্লিষ্ট কোনো আইনি জটিলতা নিয়ে আপাতত তিনি কোনো মন্তব্য করবেন না বলেও জানানো হয়েছে।এস এম/ ২৬ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×