হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন


বৈরুত, ২৯ মে – লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানের মধ্যে ড্রোন হামলায় একই পরিবারের চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলে পরিচালিত এসব হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

নাভানিয়া এলাকায় ড্রোন হামলার শিকার হয়ে বাংলাদেশি প্রবাসীরা আহত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন জনপদে একযোগে বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একই সঙ্গে নতুন করে এলাকা খালি করার নির্দেশ জারি করার ফলে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন লেবানিজ সদস্য রয়েছেন যারা আদলুন মহাসড়ক দিয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় হামলার শিকার হন।

সম্প্রতি দক্ষিণ লেবাননের আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনাগুলোতে হামলার তীব্রতা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, নাভানিয়া এলাকায় হামলায় তাদের এক সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। এছাড়া পশ্চিম বেকা উপত্যকাতেও কয়েক জন সেনার মৃত্যু হয়েছে।

টাইর ও এর আশপাশের বিস্তীর্ণ এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত জাহরানি নদীর উত্তরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। টাইর শহরে রাতভর চলা বিমান হামলায় আবাসিক ভবন ও ক্যাফে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা বর্তমানে ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধারে কাজ করছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] বৈরুত, ২৯ মে – লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানের মধ্যে ড্রোন হামলায় একই পরিবারের চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলে পরিচালিত এসব হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।নাভানিয়া এলাকায় ড্রোন হামলার শিকার হয়ে বাংলাদেশি প্রবাসীরা আহত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন জনপদে একযোগে বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে।একই সঙ্গে নতুন করে এলাকা খালি করার নির্দেশ জারি করার ফলে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। স্থানীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন লেবানিজ সদস্য রয়েছেন যারা আদলুন মহাসড়ক দিয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় হামলার শিকার হন।সম্প্রতি দক্ষিণ লেবাননের আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনাগুলোতে হামলার তীব্রতা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, নাভানিয়া এলাকায় হামলায় তাদের এক সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। এছাড়া পশ্চিম বেকা উপত্যকাতেও কয়েক জন সেনার মৃত্যু হয়েছে।টাইর ও এর আশপাশের বিস্তীর্ণ এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত জাহরানি নদীর উত্তরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। টাইর শহরে রাতভর চলা বিমান হামলায় আবাসিক ভবন ও ক্যাফে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা বর্তমানে ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে উদ্ধারে কাজ করছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×