হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিসিবি নির্বাচন আজ: মিরপুরে ভোটগ্রহণ শুরু, নতুন নেতৃত্বের অপেক্ষায় দেশের ক্রিকেট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৮ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন


ঢাকা, ৭ জুন – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের বহুল প্রতীক্ষিত নির্বাচন আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং তা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। একই দিনে পরিচালনা পর্ষদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন নতুন সভাপতি ও সহ-সভাপতি।

আরও পড়ুন

প্রথমবার বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন মোস্তাফিজ, এনওসির আবেদন

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী মোট ২৫টি পরিচালক পদের মধ্যে ১০টি পদ ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। এর মধ্যে আটজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং বাকি দুটি পদে মনোনয়ন দেবে জাতীয় ক্রীড়া পরিষদ। ফলে আজ মূলত ১৫টি পরিচালক পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

গঠনতন্ত্র অনুসারে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন, ঢাকার ক্লাবগুলো থেকে ১২ জন এবং সাবেক অধিনায়ক ও সেবামূলক প্রতিষ্ঠান ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হয়ে থাকেন।

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মো. আলমগীর একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ক্যাটাগরিতে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। তবে এই ক্যাটাগরিতে খুলনা ও বরিশাল বিভাগে ভোটগ্রহণ চলছে।

এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ ক্রিকেটের নীতিনির্ধারক ও শীর্ষ নেতৃত্ব।

এনএন/ ৭ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

বিসিবি নির্বাচন আজ: মিরপুরে ভোটগ্রহণ শুরু, নতুন নেতৃত্বের অপেক্ষায় দেশের ক্রিকেট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিসিবি নির্বাচন আজ: মিরপুরে ভোটগ্রহণ শুরু, নতুন নেতৃত্বের অপেক্ষায় দেশের ক্রিকেট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৮ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৭ জুন – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের বহুল প্রতীক্ষিত নির্বাচন আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং তা চলবে বিকেল ৪টা পর্যন্ত।ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। একই দিনে পরিচালনা পর্ষদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন নতুন সভাপতি ও সহ-সভাপতি।বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী মোট ২৫টি পরিচালক পদের মধ্যে ১০টি পদ ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গেছে। এর মধ্যে আটজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং বাকি দুটি পদে মনোনয়ন দেবে জাতীয় ক্রীড়া পরিষদ। ফলে আজ মূলত ১৫টি পরিচালক পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।গঠনতন্ত্র অনুসারে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন, ঢাকার ক্লাবগুলো থেকে ১২ জন এবং সাবেক অধিনায়ক ও সেবামূলক প্রতিষ্ঠান ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হয়ে থাকেন।এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মো. আলমগীর একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ক্যাটাগরিতে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। তবে এই ক্যাটাগরিতে খুলনা ও বরিশাল বিভাগে ভোটগ্রহণ চলছে।এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ ক্রিকেটের নীতিনির্ধারক ও শীর্ষ নেতৃত্ব।এনএন/ ৭ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×