হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সোনা বিক্রির মুনাফায় ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৫ জুন – ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর বিবরণীতে প্রদর্শিত সোনা বা সোনার অলঙ্কার বিক্রির মাধ্যমে অর্জিত মুনাফার ওপর ১৫ শতাংশ কর আরোপ করতে যাচ্ছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে আয়কর আইনে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে।

নতুন এই বিধানে সোনা বিক্রির লাভকে মূলধনি মুনাফা বা ক্যাপিটাল গেইন হিসেবে গণ্য করা হবে। করদাতার সোনা অর্জনের সময়ের বাজারমূল্যের সঙ্গে বর্তমান বাজারমূল্যের যে পার্থক্য তৈরি হবে সেই বাড়তি অংশকে মুনাফা হিসেবে বিবেচনা করা হবে। এই মুনাফার ওপরই নির্দিষ্ট হারে কর পরিশোধ করতে হবে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের মতে অনেক সময় করদাতারা তাদের অবৈধ আয়কে বৈধ করতে রিটার্নে পৈত্রিক বা উপহার হিসেবে পাওয়া বিপুল পরিমাণ সোনা দেখিয়ে থাকেন। পরবর্তী সময়ে সেই সোনা বিক্রির মাধ্যমে অর্জিত অর্থকে আয়ের উৎস হিসেবে দেখানো হয়।

এনবিআরের পর্যবেক্ষণে দেখা গেছে ব্যক্তিগত রিটার্নে যে পরিমাণ সোনার কথা উল্লেখ করা হয় তার বাস্তব অস্তিত্ব নিয়ে সংশয় রয়েছে। এই ধরনের কর ফাঁকি রোধ করতেই নতুন নিয়মটি চালুর প্রস্তাব করা হয়েছে। তবে যারা প্রকৃত নিয়ম মেনে সোনার তথ্য দেন তাদের ওপর এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া নতুন বিধান অনুযায়ী যদি কেউ সোনা অর্জনের সময় বা মূল্য উল্লেখ না করেন তবে বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থকেই মুনাফা হিসেবে ধরে ১৫ শতাংশ কর আদায় করা হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সোনা বিক্রির মুনাফায় ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সোনা বিক্রির মুনাফায় ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ জুন – ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর বিবরণীতে প্রদর্শিত সোনা বা সোনার অলঙ্কার বিক্রির মাধ্যমে অর্জিত মুনাফার ওপর ১৫ শতাংশ কর আরোপ করতে যাচ্ছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে আয়কর আইনে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে।নতুন এই বিধানে সোনা বিক্রির লাভকে মূলধনি মুনাফা বা ক্যাপিটাল গেইন হিসেবে গণ্য করা হবে। করদাতার সোনা অর্জনের সময়ের বাজারমূল্যের সঙ্গে বর্তমান বাজারমূল্যের যে পার্থক্য তৈরি হবে সেই বাড়তি অংশকে মুনাফা হিসেবে বিবেচনা করা হবে। এই মুনাফার ওপরই নির্দিষ্ট হারে কর পরিশোধ করতে হবে।জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের মতে অনেক সময় করদাতারা তাদের অবৈধ আয়কে বৈধ করতে রিটার্নে পৈত্রিক বা উপহার হিসেবে পাওয়া বিপুল পরিমাণ সোনা দেখিয়ে থাকেন। পরবর্তী সময়ে সেই সোনা বিক্রির মাধ্যমে অর্জিত অর্থকে আয়ের উৎস হিসেবে দেখানো হয়।এনবিআরের পর্যবেক্ষণে দেখা গেছে ব্যক্তিগত রিটার্নে যে পরিমাণ সোনার কথা উল্লেখ করা হয় তার বাস্তব অস্তিত্ব নিয়ে সংশয় রয়েছে। এই ধরনের কর ফাঁকি রোধ করতেই নতুন নিয়মটি চালুর প্রস্তাব করা হয়েছে। তবে যারা প্রকৃত নিয়ম মেনে সোনার তথ্য দেন তাদের ওপর এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এছাড়া নতুন বিধান অনুযায়ী যদি কেউ সোনা অর্জনের সময় বা মূল্য উল্লেখ না করেন তবে বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থকেই মুনাফা হিসেবে ধরে ১৫ শতাংশ কর আদায় করা হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×