হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইউরোপে রেকর্ড ভাঙা গরমে মৃত্যুমিছিল, ফ্রান্সে রেড অ্যালার্ট ও বিদ্যুৎ বিপর্যয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন


প্যারিস, ২৪ জুন – রেকর্ডভাঙা তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো ইউরোপ। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে ফ্রান্স। দেশটিতে চরম গরমে এ পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই পরিস্থিতির মধ্যেই বুধবার দেশটির পশ্চিমাঞ্চলের হাজার হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

ফরাসি আবহাওয়া দপ্তর মেতেও ফ্রান্স জানিয়েছে যে দেশের অর্ধেকেরও বেশি এলাকায় সর্বোচ্চ রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন

মার্কিন হামলার আশঙ্কায় পারমাণবিক স্থাপনার আশপাশে আয়োডিন ট্যাবলেট বিতরণ করছে ইরান

বুধবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার ফ্রান্সের ইতিহাসের সবচেয়ে গরম দিন রেকর্ড করা হয় যেখানে গড় তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এমনকি গত সোমবার রাতটি ছিল দেশটির ইতিহাসের উষ্ণতম রাত।

তীব্র গরমের কারণে বিদ্যুতের গ্রিডে অতিরিক্ত চাপের ফলে ফ্রান্সের ব্রিটানি অঞ্চলের প্রায় ৬৮ হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় বুধবার রাতের আগে সেখানে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। দাবদাহের প্রভাব পড়েছে প্যারিসের বিশ্বখ্যাত পর্যটন কেন্দ্রগুলোতেও।

চরম গরম থেকে বাঁচতে নদী বা সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত ফ্রান্সে অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে গিরোন্দে এলাকায় সৈকতে ডুবে যাওয়া ৬ বছরের এক শিশু ও প্যারিসের উপকণ্ঠে নদীতে সাঁতার কাটতে যাওয়া এক কিশোরী রয়েছে। পাশাপাশি দীর্ঘস্থায়ী দাবদাহের কারণে বনাঞ্চলে দাবানলের ঝুঁকি ভয়াবহ রূপ নিয়েছে। মেইন এট লোয়ার অঞ্চলের বনে লাগা আগুন নেভাতে দেড় শতাধিক দমকল কর্মীকে মোতায়েন করতে হয়েছে।

ফ্রান্সের পাশাপাশি স্পেনেও জুনের গরমের গত ৭৫ বছরের রেকর্ড ভেঙে গেছে। ইতালির ১৬টি প্রাদেশিক রাজধানীতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। নেদারল্যান্ডস ও বেলজিয়ামে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। যুক্তরাজ্যেও বিরল রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়লেও ইউরোপ মহাদেশ সবচেয়ে দ্রুত গতিতে উত্তপ্ত হচ্ছে যা বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ।

এনএন/ ২৪ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইউরোপে রেকর্ড ভাঙা গরমে মৃত্যুমিছিল, ফ্রান্সে রেড অ্যালার্ট ও বিদ্যুৎ বিপর্যয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইউরোপে রেকর্ড ভাঙা গরমে মৃত্যুমিছিল, ফ্রান্সে রেড অ্যালার্ট ও বিদ্যুৎ বিপর্যয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] প্যারিস, ২৪ জুন – রেকর্ডভাঙা তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো ইউরোপ। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে ফ্রান্স। দেশটিতে চরম গরমে এ পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই পরিস্থিতির মধ্যেই বুধবার দেশটির পশ্চিমাঞ্চলের হাজার হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।ফরাসি আবহাওয়া দপ্তর মেতেও ফ্রান্স জানিয়েছে যে দেশের অর্ধেকেরও বেশি এলাকায় সর্বোচ্চ রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।বুধবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার ফ্রান্সের ইতিহাসের সবচেয়ে গরম দিন রেকর্ড করা হয় যেখানে গড় তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এমনকি গত সোমবার রাতটি ছিল দেশটির ইতিহাসের উষ্ণতম রাত।তীব্র গরমের কারণে বিদ্যুতের গ্রিডে অতিরিক্ত চাপের ফলে ফ্রান্সের ব্রিটানি অঞ্চলের প্রায় ৬৮ হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় বুধবার রাতের আগে সেখানে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। দাবদাহের প্রভাব পড়েছে প্যারিসের বিশ্বখ্যাত পর্যটন কেন্দ্রগুলোতেও।চরম গরম থেকে বাঁচতে নদী বা সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত ফ্রান্সে অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে গিরোন্দে এলাকায় সৈকতে ডুবে যাওয়া ৬ বছরের এক শিশু ও প্যারিসের উপকণ্ঠে নদীতে সাঁতার কাটতে যাওয়া এক কিশোরী রয়েছে। পাশাপাশি দীর্ঘস্থায়ী দাবদাহের কারণে বনাঞ্চলে দাবানলের ঝুঁকি ভয়াবহ রূপ নিয়েছে। মেইন এট লোয়ার অঞ্চলের বনে লাগা আগুন নেভাতে দেড় শতাধিক দমকল কর্মীকে মোতায়েন করতে হয়েছে।ফ্রান্সের পাশাপাশি স্পেনেও জুনের গরমের গত ৭৫ বছরের রেকর্ড ভেঙে গেছে। ইতালির ১৬টি প্রাদেশিক রাজধানীতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। নেদারল্যান্ডস ও বেলজিয়ামে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। যুক্তরাজ্যেও বিরল রেড অ্যালার্ট জারি করা হয়েছে।জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়লেও ইউরোপ মহাদেশ সবচেয়ে দ্রুত গতিতে উত্তপ্ত হচ্ছে যা বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ।এনএন/ ২৪ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×