হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জামায়াতকে একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মির্জা ফখরুলের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৯ জুন – মহান মুক্তিযুদ্ধের সময়ের ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখনো সময় আছে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করার এবং বাংলাদেশ সম্পর্কে দলটির অবস্থান পরিষ্কার করার।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন

জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাইপ্রোফাইল সফরে ৪টিরও বেশি এমওইউ স্বাক্ষরের সম্ভাবনা

বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতাদের উদ্দেশে তিনি বলেন, আমাদের বন্ধুরা বিভিন্নভাবে আমাদের উপেক্ষা করার চেষ্টা করছেন এবং ক্ষুব্ধ করার চেষ্টা করছেন। আমি মনে করি এই সময়টা সঠিক নয় এবং আপনাদের নিজেদের দিকেও ফিরে তাকানো দরকার।

বিএনপির মহাসচিব বলেন, একাত্তর সালের ভূমিকার জন্য আপনারা একবারও ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এটি করলে আজকে সমস্যাগুলো হতো না কিন্তু আপনারা তা করেননি।

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, আপনাদের নেতা গোলাম আযম সাহেব বলেছিলেন একাত্তরে আমরা ভুল করি নাই। এখনো সময় আছে আপনারা বিষয়টি ভেবে দেখতে পারেন। বাংলাদেশ সম্পর্কে আপনাদের অবস্থান পরিষ্কার করে দেশবাসীকে জানানো উচিত। একাত্তর সম্পর্কে আপনারা এখনো পরিষ্কার করে কিছু বলেন না।

নবীন রাজনীতিবিদদের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এমন কোনো কলঙ্ক নিয়ে তাদের রাজনীতিতে থাকা উচিত নয় যা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নকে অস্বীকার করে।

এনএন/ ২৯ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

জামায়াতকে একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মির্জা ফখরুলের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জামায়াতকে একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান মির্জা ফখরুলের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ জুন – মহান মুক্তিযুদ্ধের সময়ের ভূমিকার জন্য জামায়াতে ইসলামীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখনো সময় আছে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করার এবং বাংলাদেশ সম্পর্কে দলটির অবস্থান পরিষ্কার করার।রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন।বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতাদের উদ্দেশে তিনি বলেন, আমাদের বন্ধুরা বিভিন্নভাবে আমাদের উপেক্ষা করার চেষ্টা করছেন এবং ক্ষুব্ধ করার চেষ্টা করছেন। আমি মনে করি এই সময়টা সঠিক নয় এবং আপনাদের নিজেদের দিকেও ফিরে তাকানো দরকার।বিএনপির মহাসচিব বলেন, একাত্তর সালের ভূমিকার জন্য আপনারা একবারও ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এটি করলে আজকে সমস্যাগুলো হতো না কিন্তু আপনারা তা করেননি।মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, আপনাদের নেতা গোলাম আযম সাহেব বলেছিলেন একাত্তরে আমরা ভুল করি নাই। এখনো সময় আছে আপনারা বিষয়টি ভেবে দেখতে পারেন। বাংলাদেশ সম্পর্কে আপনাদের অবস্থান পরিষ্কার করে দেশবাসীকে জানানো উচিত। একাত্তর সম্পর্কে আপনারা এখনো পরিষ্কার করে কিছু বলেন না।নবীন রাজনীতিবিদদের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এমন কোনো কলঙ্ক নিয়ে তাদের রাজনীতিতে থাকা উচিত নয় যা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নকে অস্বীকার করে।এনএন/ ২৯ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×