হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রধানমন্ত্রী কর্তৃক দেশজুড়ে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৯ জুন – প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দেশের ২৯ হাজারের বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।

শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন

জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাইপ্রোফাইল সফরে ৪টিরও বেশি এমওইউ স্বাক্ষরের সম্ভাবনা

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির আওতায় দেশের প্রতিটি শিশুকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে শিক্ষাঙ্গনে এই সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে স্কুল, কলেজ ও মাদরাসায় মোট ৫ কোটি গাছ লাগানো হবে।

সোমবার দুপুর ২টায় আয়োজিত মূল অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। এর মধ্যে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদরাসা রয়েছে।

সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে শিক্ষক ও শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগও রাখা হয়েছে।

একই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

এই মহতী উদ্যোগ সফল করতে ইতোমধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন।

এনএন/ ২৯ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

প্রধানমন্ত্রী কর্তৃক দেশজুড়ে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রধানমন্ত্রী কর্তৃক দেশজুড়ে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ জুন – প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দেশের ২৯ হাজারের বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয় যে সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির আওতায় দেশের প্রতিটি শিশুকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে শিক্ষাঙ্গনে এই সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে।শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে স্কুল, কলেজ ও মাদরাসায় মোট ৫ কোটি গাছ লাগানো হবে।সোমবার দুপুর ২টায় আয়োজিত মূল অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন। এর মধ্যে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদরাসা রয়েছে।সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে শিক্ষক ও শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগও রাখা হয়েছে।একই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।এই মহতী উদ্যোগ সফল করতে ইতোমধ্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন।এনএন/ ২৯ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×