হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে একটি নৃশংস হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি মাস্টার শুক্কুর আলমকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার (০২ জুলাই) রাতে উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শুক্কুর আলম ওই ক্যাম্পের ব্লক-সি/৪ (এফসিএন নম্বর-১৫০৮৮২) এর মোহাম্মদ ইলিয়াসের ছেলে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত মাস্টার শুক্কুর আলম উখিয়া থানার একটি নৃশংস হত্যাকাণ্ড মামলার এজাহারনামীয় আসামি।

তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট জারির পর থেকেই সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে আত্মগোপন করে আসছিল।

আরও পড়ুন

সীমান্তে পাচার,অপহরণ ও মাদক রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে-শাহহাজান চৌধুরী

তিনি আরও জানান, সুনির্দিষ্ট তথ্য, গোপন সংবাদ ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৫ শুক্কুর আলমের অবস্থান শনাক্ত করে। পরে রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে ওই ক্যাম্পে আকস্মিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার পলাতক আসামি ‘মাস্টার শুক্কুর আলম’ গ্রেফতার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
Print Image
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে একটি নৃশংস হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি মাস্টার শুক্কুর আলমকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব-১৫। বৃহস্পতিবার (০২ জুলাই) রাতে উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শুক্কুর আলম ওই ক্যাম্পের ব্লক-সি/৪ (এফসিএন নম্বর-১৫০৮৮২) এর মোহাম্মদ ইলিয়াসের ছেলে। র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত মাস্টার শুক্কুর আলম উখিয়া থানার একটি নৃশংস হত্যাকাণ্ড মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট জারির পর থেকেই সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে আত্মগোপন করে আসছিল। তিনি আরও জানান, সুনির্দিষ্ট তথ্য, গোপন সংবাদ ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৫ শুক্কুর আলমের অবস্থান শনাক্ত করে। পরে রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে ওই ক্যাম্পে আকস্মিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×