হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাণিজ্য মেলার সময় বাড়ছে না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসরের সমাপ্তি টানা হবে। মেলার সময় আরও সাত দিন বাড়ানোর দাবি করেছিলেন ব্যবসায়ীরা। এ বিষয়ে একটি লিখিত চিঠি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে পাঠান তারা। তবে মেলার সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

শুক্রবার ইপিবির সচিব ইফতেখার আহমেদ জানান, সমাপণী অনুষ্ঠান ৩১ জানুয়ারিই হবে। তিনি বলেন, ব্যবসায়ীরা বাণিজ্যমেলার সময় বাড়ানোর দাবি জানালেও বাড়ানো হচ্ছে না মেলার সময়। ৩১ জানুয়ারি বিকেল ৪টায় সমাপণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এবারের বাণিজ্যমেলা।

এর আগে ২৪ জানুয়ারি ব্যবসায়ীরা বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে সময়সীমা বাড়ানোর জন্য লিখিত আবেদন করেন। তাদের দাবি, বাণিজ্যমেলার সময় না বাড়ানো হলে তাদের অনেক পণ্য অবিক্রিত থেকে যাবে। তাই লোকসান এড়াতে বাণিজ্যমন্ত্রীর কাছে ৩১ জানুয়ারির পর আরও সাত দিন বিনাভাড়ায় মেলায় বেচাকেনা করার আবেদন করেন।

আরও পড়ুন

রক্ষণাবেক্ষণ শেষে সামিটের এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু

১ জানুয়ারি টানা দ্বিতীয়বারের মতো রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আসর বসে।

সূত্র: বাংলাদেশ জার্নাল

,

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

বাণিজ্য মেলার সময় বাড়ছে না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাণিজ্য মেলার সময় বাড়ছে না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসরের সমাপ্তি টানা হবে। মেলার সময় আরও সাত দিন বাড়ানোর দাবি করেছিলেন ব্যবসায়ীরা। এ বিষয়ে একটি লিখিত চিঠি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে পাঠান তারা। তবে মেলার সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। শুক্রবার ইপিবির সচিব ইফতেখার আহমেদ জানান, সমাপণী অনুষ্ঠান ৩১ জানুয়ারিই হবে। তিনি বলেন, ব্যবসায়ীরা বাণিজ্যমেলার সময় বাড়ানোর দাবি জানালেও বাড়ানো হচ্ছে না মেলার সময়। ৩১ জানুয়ারি বিকেল ৪টায় সমাপণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এবারের বাণিজ্যমেলা। এর আগে ২৪ জানুয়ারি ব্যবসায়ীরা বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে সময়সীমা বাড়ানোর জন্য লিখিত আবেদন করেন। তাদের দাবি, বাণিজ্যমেলার সময় না বাড়ানো হলে তাদের অনেক পণ্য অবিক্রিত থেকে যাবে। তাই লোকসান এড়াতে বাণিজ্যমন্ত্রীর কাছে ৩১ জানুয়ারির পর আরও সাত দিন বিনাভাড়ায় মেলায় বেচাকেনা করার আবেদন করেন। ১ জানুয়ারি টানা দ্বিতীয়বারের মতো রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আসর বসে। সূত্র: বাংলাদেশ জার্নাল [ad_2] ,

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×