হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও পান্না আক্তার

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার হলদিয়াপালং ও জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শন করেছেন।

এ সময় তিনি জলাবদ্ধ বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি পানি প্রবাহের অন্যতম মাধ্যম রেজু খাল পরিদর্শন করেন। পরিদর্শনে দেখা যায়, দুই ইউনিয়নের জলাবদ্ধ পানি অনেকটাই নেমে গেছে।

পরে ইউএনও পান্না আক্তার জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন। তিনি স্থানীয় জনগণের জন্য প্রস্তুত রাখা আশ্রয়কেন্দ্রগুলোর অবস্থার খোঁজ নেন এবং দুর্যোগ ও ঘূর্ণিঝড় মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উখিয়া উপজেলায় ইতোমধ্যে ৪৫টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এটিএম কাউছার উদ্দিন, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সৈয়দ আলম, উপজেলা বিএনপির নেতা এস এম জসিম উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষ।

আরও পড়ুন

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগামী কয়েক দিন ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, পাহাড় পর্যবেক্ষণ, নিয়মিত মাইকিং এবং উদ্ধার প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, মানুষের জীবন রক্ষাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। যতক্ষণ আবহাওয়া স্বাভাবিক না হচ্ছে, ততক্ষণ প্রশাসনের সব টিম মাঠে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে।

anwar

anwar

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও পান্না আক্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও পান্না আক্তার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Print Image
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার হলদিয়াপালং ও জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি জলাবদ্ধ বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি পানি প্রবাহের অন্যতম মাধ্যম রেজু খাল পরিদর্শন করেন। পরিদর্শনে দেখা যায়, দুই ইউনিয়নের জলাবদ্ধ পানি অনেকটাই নেমে গেছে। পরে ইউএনও পান্না আক্তার জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন। তিনি স্থানীয় জনগণের জন্য প্রস্তুত রাখা আশ্রয়কেন্দ্রগুলোর অবস্থার খোঁজ নেন এবং দুর্যোগ ও ঘূর্ণিঝড় মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উখিয়া উপজেলায় ইতোমধ্যে ৪৫টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এটিএম কাউছার উদ্দিন, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সৈয়দ আলম, উপজেলা বিএনপির নেতা এস এম জসিম উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগামী কয়েক দিন ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, পাহাড় পর্যবেক্ষণ, নিয়মিত মাইকিং এবং উদ্ধার প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, মানুষের জীবন রক্ষাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। যতক্ষণ আবহাওয়া স্বাভাবিক না হচ্ছে, ততক্ষণ প্রশাসনের সব টিম মাঠে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×