হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় মাটির ঘরের দেয়াল ধসে এক ব্যক্তির মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় মাটির ঘরের দেয়াল ধসে মো. মালেক (৪০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্হানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান জানিয়েছেন।

নিহত হলেন উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম হলদিয়ার জাম বাগান এলাকার ছৈয়দুর রহমানের ছেলে মো. মালেক। মঙ্গলবার বিকেল তিনটার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে মো. এখলাসের বাড়ির একটি মাটির ঘরের দেয়াল হঠাৎ ধসে পড়ে। এ সময় সেখানে অবস্থান করছিলেন মো. মালেক। দেয়ালের নিচে চাপা পড়লে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান বলেন দেয়াল চাপায় একজনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় মাটির ঘরগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। ভারী বৃষ্টির সময় এসব ঘরে বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় মাটির ঘরের দেয়াল ধসে এক ব্যক্তির মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় মাটির ঘরের দেয়াল ধসে এক ব্যক্তির মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় মাটির ঘরের দেয়াল ধসে মো. মালেক (৪০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্হানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান জানিয়েছেন। নিহত হলেন উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম হলদিয়ার জাম বাগান এলাকার ছৈয়দুর রহমানের ছেলে মো. মালেক। মঙ্গলবার বিকেল তিনটার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামবাগান এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে মো. এখলাসের বাড়ির একটি মাটির ঘরের দেয়াল হঠাৎ ধসে পড়ে। এ সময় সেখানে অবস্থান করছিলেন মো. মালেক। দেয়ালের নিচে চাপা পড়লে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমান বলেন দেয়াল চাপায় একজনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় মাটির ঘরগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। ভারী বৃষ্টির সময় এসব ঘরে বসবাসকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×