হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মাটির দেয়াল ধসে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে ইউএনও পান্না আক্তার

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত উখিয়ার পালংখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো, দুর্যোগপ্রবণ এলাকা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।

শনিবার (১১ জুলাই) দিনব্যাপী পরিদর্শন শেষে মাটির দেয়াল ধসে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হয়। প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল ও ২ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন ইউএনও পান্না আক্তার।

সহায়তা বিতরণকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ইউএনও পান্না আক্তার। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ও উপজেলা প্রশাসন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। তিনি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকারও আহ্বান জানান।

পরিদর্শনের অংশ হিসেবে ইউএনও পালংখালী ইউনিয়নের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন। তিনি প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীসহ উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প

anwar

anwar

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

মাটির দেয়াল ধসে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে ইউএনও পান্না আক্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মাটির দেয়াল ধসে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে ইউএনও পান্না আক্তার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Print Image
টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত উখিয়ার পালংখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো, দুর্যোগপ্রবণ এলাকা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। শনিবার (১১ জুলাই) দিনব্যাপী পরিদর্শন শেষে মাটির দেয়াল ধসে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হয়। প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল ও ২ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন ইউএনও পান্না আক্তার। সহায়তা বিতরণকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ইউএনও পান্না আক্তার। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ও উপজেলা প্রশাসন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। তিনি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকারও আহ্বান জানান। পরিদর্শনের অংশ হিসেবে ইউএনও পালংখালী ইউনিয়নের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন। তিনি প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীসহ উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×