হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাঁশের সাঁকোই হলো মৃত্যুফাঁদ, রামুতে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে বাঁশের সাঁকো পার হওয়ার সময় বন্যার পানিতে পড়ে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

নিহত মো. ইব্রাহীম (১৮) কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৈষকুম এলাকার সৈয়দ হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা আবির হোসেন জানান, রোববার সকাল ১০টার দিকে মৈষকুম এলাকার একটি বাঁশের সাঁকো পার হওয়ার সময় পা পিছলে নদীতে পড়ে যান ইব্রাহীম। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নদীতে তীব্র স্রোত থাকায় মুহূর্তেই তিনি পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ও উদ্ধারকারীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও প্রথম দিন তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে সোমবার বিকেলে নিখোঁজ স্থানের অদূরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

চাপের মুখে নতি স্বীকার নয়, সমতার ভিত্তিতে সংলাপে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

এদিকে ইব্রাহীমের মৃত্যুর পর স্থানীয়রা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর পরিবর্তে দ্রুত স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাঁশের সাঁকোই হলো মৃত্যুফাঁদ, রামুতে প্রাণ গেল যুবকের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাঁশের সাঁকোই হলো মৃত্যুফাঁদ, রামুতে প্রাণ গেল যুবকের

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে বাঁশের সাঁকো পার হওয়ার সময় বন্যার পানিতে পড়ে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নিহত মো. ইব্রাহীম (১৮) কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৈষকুম এলাকার সৈয়দ হোসেনের ছেলে। স্থানীয় বাসিন্দা আবির হোসেন জানান, রোববার সকাল ১০টার দিকে মৈষকুম এলাকার একটি বাঁশের সাঁকো পার হওয়ার সময় পা পিছলে নদীতে পড়ে যান ইব্রাহীম। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নদীতে তীব্র স্রোত থাকায় মুহূর্তেই তিনি পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ও উদ্ধারকারীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও প্রথম দিন তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে সোমবার বিকেলে নিখোঁজ স্থানের অদূরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে ইব্রাহীমের মৃত্যুর পর স্থানীয়রা ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর পরিবর্তে দ্রুত স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×