কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী বাজার সংলগ্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ওষুধ ও কসমেটিক আইন, ২০২৩-এর একাধিক ধারায় পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ ওষুধ বিক্রয়, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় এবং এন্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করার অভিযোগে পাঁচটি মামলায় মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়।
উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ওষুধের দোকানগুলোর অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন
🔗 আরও পড়ুন:
- উখিয়া সীমান্তে মিয়ানমারে পাচারের সময় ১৩ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৪
- উখিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা অনুষ্ঠিত




মন্তব্য করুন