হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অবৈধভাবে কালভার্ট বন্ধ রাখায় উখিয়ার রুহুল্লার ডেবায় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে মানুষ

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার রুহুল্লার ডেবা এলাকার একটি গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশন কালভার্ট দীর্ঘদিন ধরে অবৈধভাবে বন্ধ করে রাখার অভিযোগে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে।

পানি নিষ্কাশন কালভার্ট দীর্ঘদিন ধরে অবৈধভাবে বন্ধ রাখার ফলে টানা বর্ষণে পুরো এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় বৃষ্টির পানি জমে পুরো সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এতে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় ধরে সড়ক পানিতে নিমজ্জিত থাকায় বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আশপাশের ঘরবাড়িও ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এছাড়া কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হওয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

এর আগে এলাকাবাসীর পক্ষ থেকে দেওয়া লিখিত আবেদনে উল্লেখ করা হয়, অবৈধভাবে বন্ধ করে দেওয়া কালভার্টটি পুনরায় চালু করা হলে এলাকার স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা ফিরে আসবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যার সমাধান হবে।

এলাকাবাসীর দাবি, বিষয়টি নিয়ে আর কালক্ষেপণ না করে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত সরেজমিনে তদন্ত করে অবৈধভাবে বন্ধ করে দেওয়া কালভার্টটি পুনরায় খুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। অন্যথায় বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

জানা গেছে, গত ২৯ জুন ২০২৬ তারিখে এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগটি প্রেরণ করেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

অবৈধভাবে কালভার্ট বন্ধ রাখায় উখিয়ার রুহুল্লার ডেবায় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে মানুষ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অবৈধভাবে কালভার্ট বন্ধ রাখায় উখিয়ার রুহুল্লার ডেবায় জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে মানুষ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া উপজেলার রুহুল্লার ডেবা এলাকার একটি গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশন কালভার্ট দীর্ঘদিন ধরে অবৈধভাবে বন্ধ করে রাখার অভিযোগে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে। পানি নিষ্কাশন কালভার্ট দীর্ঘদিন ধরে অবৈধভাবে বন্ধ রাখার ফলে টানা বর্ষণে পুরো এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় বৃষ্টির পানি জমে পুরো সড়ক পানির নিচে তলিয়ে গেছে। এতে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় ধরে সড়ক পানিতে নিমজ্জিত থাকায় বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আশপাশের ঘরবাড়িও ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এছাড়া কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হওয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। এর আগে এলাকাবাসীর পক্ষ থেকে দেওয়া লিখিত আবেদনে উল্লেখ করা হয়, অবৈধভাবে বন্ধ করে দেওয়া কালভার্টটি পুনরায় চালু করা হলে এলাকার স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা ফিরে আসবে এবং দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যার সমাধান হবে। এলাকাবাসীর দাবি, বিষয়টি নিয়ে আর কালক্ষেপণ না করে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত সরেজমিনে তদন্ত করে অবৈধভাবে বন্ধ করে দেওয়া কালভার্টটি পুনরায় খুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। অন্যথায় বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। জানা গেছে, গত ২৯ জুন ২০২৬ তারিখে এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগটি প্রেরণ করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×