চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পৃথক দুটি অভিযানে ২৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা (২২ হাজার ৫০০ কেজি) ডিএপি সার এবং একটি কার্গো বোট জব্দ করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা পতেঙ্গা থানার বহিঃনোঙ্গর এলাকায় অভিযান চালান। এ সময় সন্দেহজনক দুটি মাছ ধরার নৌকায় তল্লাশি চালিয়ে ২৩ জনকে আটক করা হয়।
উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সারবোঝাই একটি কার্গো বোট কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ১০টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা পতেঙ্গা ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালান।
অভিযানের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ৪৫০ বস্তা (২২ হাজার ৫০০ কেজি) ডিএপি সার জব্দ করা হয়। কোস্ট গার্ডের হিসাবে, জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৭৫ হাজার টাকা।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সার, কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘উপকূলীয় এলাকায় চোরাচালান ও পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।’
- ঈদগাঁওয়ে লুটকৃত মোবাইল ট্র্যাকিং করে ডাকাত গ্রেফতার
- ঈদগাঁও উপজেলা কমপ্লেক্স ভবনের নির্ধারিত জায়গা পরিদর্শনে পরিবেশ অধিদপ্তর
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: থামছে না মিয়ানমারের সার পাচার, ৪৫০ বস্তা সারসহ ২৩ জন আটক সম্পর্কিত তথ্য কী?
উত্তর: চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পৃথক দুটি অভিযানে ২৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা প্রায় ১৫ লাখ ৭৫। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন