কক্সবাজারে নবগঠিত ঈদগাঁও উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেছেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের পরিদর্শক নুসাইব ইবনে রহমান ও তার সহকর্মীরা উপজেলার জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য নোট নেন।
পরিদর্শন পরবর্তী তিনি উপস্থিত স্থানীয় গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, উক্ত স্থানে উপজেলা কমপ্লেক্স নির্মাণকল্পে প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসাবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তিনি পরিদর্শন আসেন।
পরিদর্শনকালে আপাতত অনাপত্তি থাকে এরকম কোন বিষয় চোখে পড়েনি। আশা করি সংশ্লিষ্ট সদর দপ্তর ছাড়পত্র প্রদান করলে উপজেলাবাসির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে।
চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি
এসময় তাকে সার্বক্ষণিক সহযোগিতা করেন জুলাই যোদ্ধা ও ইতিমধ্যে কক্সবাজার ৩ আসন (কক্সবাজার সদর,রামু, ঈদগাঁও)থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেয়া এডভোকেট এসকে ফারুকী।
প্রসঙ্গত, উক্ত উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ স্থল নিয়ে একটি পক্ষের দায়ের করা মামলার প্রেক্ষিতে দীর্ঘদিন যাবত এ বিষয়টি ঝুলে ছিল। পরে উচ্চ আদালত পূর্বনির্ধারিত স্থানেই কমপ্লেক্স ভবন নির্মাণের চূড়ান্ত রায় দিলে পুনরায় কমপ্লেক্স ভবন নির্মাণে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়।




মন্তব্য করুন