হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চেনছড়ির ঘটনায় অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

রবিবার, ২ আগস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর ও সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়লেও প্…

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর ও সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়লেও প্রশাসনের প্রাথমিক অনুসন্ধানে এসব অভিযোগের সত্যতা মেলেনি। প্রশাসনের দাবি, ঘটনাটি সাম্প্রদায়িক নয়; বন বিভাগের সংরক্ষিত জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রকৃত তথ্য যাচাই করে প্রচারের আহ্বান জানিয়েছে প্রশাসন।

প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, গত ৩১ জুলাই চেনছড়ি এলাকায় বন বিভাগের সংরক্ষিত জমিতে কাঁটাতারের বেড়া দিয়ে দখলের চেষ্টা হলে বন বিভাগের কর্মকর্তারা বাধা দেন। এ সময় সাবেক ইউপি সদস্য মো. বেলাল, মংফু চাকমা ও নুরুল হক পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, মংফু চাকমার বিরুদ্ধে বন আইনে একাধিক মামলা বিচারাধীন।

একই দিন সন্ধ্যায় ঘটনাস্থল থেকে কিছু দূরের একটি বৌদ্ধ বিহারে বুদ্ধমূর্তি ভাঙচুরের অভিযোগ তুলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে বৌদ্ধ মন্দিরে হামলা হিসেবে প্রচার করা হয়।

অন্যদিকে স্থানীয় তঞ্চঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধি মং চৌধুরীর অভিযোগ, ২০০৭ সাল থেকে চলমান জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় নুরুল হকের নেতৃত্বে একটি দল বৌদ্ধ বিহার ও তঞ্চঙ্গা পরিবারের বসতবাড়িতে হামলা চালায়।

আরও পড়ুন

উখিয়ায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৫

খবর পেয়ে উখিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রশাসনের অনুসন্ধানে সংঘবদ্ধভাবে বৌদ্ধ বিহারে হামলা, সংখ্যালঘু পরিবারের বাড়িঘর ভাঙচুর বা সাম্প্রদায়িক সহিংসতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রশাসনের ভাষ্য, বনভূমি নিয়ে বিরোধের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে।

কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, “প্রাথমিকভাবে জমি-সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়া গেছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত। সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চলছে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত বৌদ্ধ মন্দিরে সংঘবদ্ধ হামলা বা সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই গুজব, অপপ্রচার বা যাচাইবিহীন তথ্য প্রচার না করে দায়িত্বশীল আচরণ করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং প্রশাসন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: চেনছড়ির ঘটনায় অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রশাসনের সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর ও সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

anwar

anwar

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

চেনছড়ির ঘটনায় অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রশাসনের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চেনছড়ির ঘটনায় অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রশাসনের

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: রবিবার, ২ আগস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর ও সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়লেও প্রশাসনের প্রাথমিক অনুসন্ধানে এসব অভিযোগের সত্যতা মেলেনি। প্রশাসনের দাবি, ঘটনাটি সাম্প্রদায়িক নয়; বন বিভাগের সংরক্ষিত জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রকৃত তথ্য যাচাই করে প্রচারের আহ্বান জানিয়েছে প্রশাসন। প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, গত ৩১ জুলাই চেনছড়ি এলাকায় বন বিভাগের সংরক্ষিত জমিতে কাঁটাতারের বেড়া দিয়ে দখলের চেষ্টা হলে বন বিভাগের কর্মকর্তারা বাধা দেন। এ সময় সাবেক ইউপি সদস্য মো. বেলাল, মংফু চাকমা ও নুরুল হক পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, মংফু চাকমার বিরুদ্ধে বন আইনে একাধিক মামলা বিচারাধীন। একই দিন সন্ধ্যায় ঘটনাস্থল থেকে কিছু দূরের একটি বৌদ্ধ বিহারে বুদ্ধমূর্তি ভাঙচুরের অভিযোগ তুলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে বৌদ্ধ মন্দিরে হামলা হিসেবে প্রচার করা হয়। অন্যদিকে স্থানীয় তঞ্চঙ্গা সম্প্রদায়ের প্রতিনিধি মং চৌধুরীর অভিযোগ, ২০০৭ সাল থেকে চলমান জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় নুরুল হকের নেতৃত্বে একটি দল বৌদ্ধ বিহার ও তঞ্চঙ্গা পরিবারের বসতবাড়িতে হামলা চালায়। খবর পেয়ে উখিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রশাসনের অনুসন্ধানে সংঘবদ্ধভাবে বৌদ্ধ বিহারে হামলা, সংখ্যালঘু পরিবারের বাড়িঘর ভাঙচুর বা সাম্প্রদায়িক সহিংসতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রশাসনের ভাষ্য, বনভূমি নিয়ে বিরোধের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, "প্রাথমিকভাবে জমি-সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়া গেছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, "বিষয়টি সম্পর্কে আমরা অবগত। সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চলছে।" প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত বৌদ্ধ মন্দিরে সংঘবদ্ধ হামলা বা সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই গুজব, অপপ্রচার বা যাচাইবিহীন তথ্য প্রচার না করে দায়িত্বশীল আচরণ করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং প্রশাসন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×