হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়া কলেজে কিশোরীদের জন্য টয়লেট ও বিশ্রামকক্ষ নির্মাণ শুরু

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়া কলেজে কিশোরী শিক্ষার্থীদের জন্য টয়লেট ও বিশ্রামকক্ষ নির্মাণকাজ শুরু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুড নেইবারস বাংলাদেশ বাস্তবায়িত প্রকল্পের আওতায় এ কাজের উদ্বোধন করা হয়। …

কক্সবাজারের উখিয়া কলেজে কিশোরী শিক্ষার্থীদের জন্য টয়লেট ও বিশ্রামকক্ষ নির্মাণকাজ শুরু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুড নেইবারস বাংলাদেশ বাস্তবায়িত প্রকল্পের আওতায় এ কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জাতীয় সংসদ সদস্য ও উখিয়া কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী। উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জি এম মুকতাদির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম। এ ছাড়া বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কিশোরী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা প্রয়োজন। নতুন টয়লেট ও বিশ্রামকক্ষ নির্মাণ হলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় সুবিধা পাবে।

আরও পড়ুন

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন

উদ্বোধনের পর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারও কাজটি যথাযথভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেন।

অনুষ্ঠানে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন গুড নেইবারস বাংলাদেশের বিশেষ প্রকল্পের ব্যবস্থাপক ও রোহিঙ্গা ইমারজেন্সি রেসপন্স প্রকল্পের উখিয়া সিডিপির ব্যবস্থাপক পৌলভক্ত মন্ডল এবং প্রকল্প ইন-চার্জ লিও লিপন গোমেজসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

কিশোরীবান্ধব টয়লেটের নকশা ও নির্মাণকাজের বিভিন্ন দিক তুলে ধরেন গুড নেইবারস বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর (সিভিল ইঞ্জিনিয়ার) জাবেরুল গনি। অনুষ্ঠানটি পরিচালনা করেন গুড নেইবারস বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা ফারুক হোসাইন।

🔗 আরও পড়ুন:

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: উখিয়া কলেজে কিশোরীদের জন্য টয়লেট ও বিশ্রামকক্ষ নির্মাণ শুরু সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়া কলেজে কিশোরী শিক্ষার্থীদের জন্য টয়লেট ও বিশ্রামকক্ষ নির্মাণকাজ শুরু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুড নেইবারস । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

anwar

anwar

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

উখিয়া কলেজে কিশোরীদের জন্য টয়লেট ও বিশ্রামকক্ষ নির্মাণ শুরু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়া কলেজে কিশোরীদের জন্য টয়লেট ও বিশ্রামকক্ষ নির্মাণ শুরু

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া কলেজে কিশোরী শিক্ষার্থীদের জন্য টয়লেট ও বিশ্রামকক্ষ নির্মাণকাজ শুরু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুড নেইবারস বাংলাদেশ বাস্তবায়িত প্রকল্পের আওতায় এ কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জাতীয় সংসদ সদস্য ও উখিয়া কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী। উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জি এম মুকতাদির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম। এ ছাড়া বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কিশোরী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা প্রয়োজন। নতুন টয়লেট ও বিশ্রামকক্ষ নির্মাণ হলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় সুবিধা পাবে। উদ্বোধনের পর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারও কাজটি যথাযথভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেন। অনুষ্ঠানে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন গুড নেইবারস বাংলাদেশের বিশেষ প্রকল্পের ব্যবস্থাপক ও রোহিঙ্গা ইমারজেন্সি রেসপন্স প্রকল্পের উখিয়া সিডিপির ব্যবস্থাপক পৌলভক্ত মন্ডল এবং প্রকল্প ইন-চার্জ লিও লিপন গোমেজসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা। কিশোরীবান্ধব টয়লেটের নকশা ও নির্মাণকাজের বিভিন্ন দিক তুলে ধরেন গুড নেইবারস বাংলাদেশের টেকনিক্যাল কো-অর্ডিনেটর (সিভিল ইঞ্জিনিয়ার) জাবেরুল গনি। অনুষ্ঠানটি পরিচালনা করেন গুড নেইবারস বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা ফারুক হোসাইন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×