জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) কক্সবাজার সদর উপজেলার লিংক রোড, টার্মিনাল ও কলাতলী এলাকায় নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা-অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ জানান, লিংক রোড এলাকায় ফয়সাল স্টোরকে মেয়াদোত্তীর্ণ নারিকেল তেল, কোমলপানীয়, চিপসসহ বিভিন্ন পণ্য বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া, কলাতলী এলাকায় নিউ ডলফিন রেস্তোরাঁ অ্যান্ড বিরিয়ানি হাউজকে কাঁচা ও রান্না করা খাবার একই ফ্রিজে একসঙ্গে সংরক্ষণ করার অপরাধে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বিভিন্ন মিষ্টির দোকান, ফলের দোকান ও ফার্মেসিও তদারকি করা হয়।
এ সময় দোকানগুলোতে মূল্যতালিকা প্রদর্শন, সঠিক ওজনে পণ্য বিক্রিসহ ভোক্তা-অধিকার সংরক্ষণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিবিড়ভাবে তদারকি করা হয়। তদারকির সময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে সচেতন করা হয়।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: কক্সবাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা সম্পর্কিত তথ্য কী?
উত্তর: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ আ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন