হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় নিখোঁজের একদিন পর ৩ শিশুর লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩, ১০:১৭ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়ায় নিখোঁজের এক দিন পর ৩ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ফেরাসিঙ্গা পাড়া এলাকার চিংড়ির ঘের থেকে এ লাশগুলো উদ্ধার করা হয়।

নিহত তিন শিশু হল- ওই এলাকার নুরুল আলমের মেয়ে তওহিদা বেগম(১০), ছেলে আমির হোসেন(৫) ও ছাবের আহমদের মেয়ে হুমায়রা বেগম(৮)।

এক সাথে তিন ভাই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

আরও পড়ুন

আইজিপির মন্তব্য প্রত্যাহার ও ক্ষমার দাবি এনসিপির, বিএনপির কঠোর সমালোচনা হাসনাত আবদুল্লাহর

নিহত হুমাইরার মা জাহেরা বেগম জানান, বুধবার বিকেলের দিকে বন্যার পানিতে মাছ ধরার বাহনা করে বাড়ি থেকে বের হয় হুমায়রা। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ভেবে ছিলাম হুমায়রা পাশের ভাইয়ের বাড়িতে গেছে। পরে জেনেছি বড় ভাইয়ের দুসন্তান আমির হোসাইন ও তাহিদা বেগমও নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করার পরও পাওয়া যায় নি। বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশে একটি চিংড়ি ঘেরে হুমায়রার মরদেহ ভাসতে দেখি। তার পাশে পানিতে ডুবা অবস্থায় ভাতিজা ও ভাইজির মরদেহ পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা তোফায়েল আহমেদ বলেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে চারিদিকে থৈথৈ পানি। বুধবার সন্ধ্যার দিকে মারা যাওয়া তিন শিশু এ বন্যার পানিতে মাছ ধরতে গিয়েছিলো। কিন্তু সন্ধ্যা শেষ হয়ে রাত নেমে আসলেও বাড়ি না ফেরাতে অভিভাবকরা দুশ্চিন্তায় পড়ে। পরে তাঁদের খোঁজাখুঁজি শুরু হয়। সারারাত খোঁজেও তাঁদের পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে একটি মাছের ঘেরে এ তিনজনের লাশ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা উদ্ধার করে। এসময় নিহত তিনজন একে-অপরের হাত ধরা অবস্থায় ছিলো।

স্থানীয় ইউপি সদস্য শরীয়ত উল্লাহ বলেন, বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ খবর প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন লাশ দাফনের অনুমতি দিয়েছে।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার বলেন, উজানটিয়ায় বিলের পানি থেকে তিন শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। স্থানীয়রা বলছে মাছ ধরতে গিয়ে তাঁদের মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকাতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেকুয়ায় নিখোঁজের একদিন পর ৩ শিশুর লাশ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় নিখোঁজের একদিন পর ৩ শিশুর লাশ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩, ১০:১৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়ায় নিখোঁজের এক দিন পর ৩ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ফেরাসিঙ্গা পাড়া এলাকার চিংড়ির ঘের থেকে এ লাশগুলো উদ্ধার করা হয়। নিহত তিন শিশু হল- ওই এলাকার নুরুল আলমের মেয়ে তওহিদা বেগম(১০), ছেলে আমির হোসেন(৫) ও ছাবের আহমদের মেয়ে হুমায়রা বেগম(৮)। এক সাথে তিন ভাই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। নিহত হুমাইরার মা জাহেরা বেগম জানান, বুধবার বিকেলের দিকে বন্যার পানিতে মাছ ধরার বাহনা করে বাড়ি থেকে বের হয় হুমায়রা। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ভেবে ছিলাম হুমায়রা পাশের ভাইয়ের বাড়িতে গেছে। পরে জেনেছি বড় ভাইয়ের দুসন্তান আমির হোসাইন ও তাহিদা বেগমও নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করার পরও পাওয়া যায় নি। বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশে একটি চিংড়ি ঘেরে হুমায়রার মরদেহ ভাসতে দেখি। তার পাশে পানিতে ডুবা অবস্থায় ভাতিজা ও ভাইজির মরদেহ পাওয়া যায়। স্থানীয় বাসিন্দা তোফায়েল আহমেদ বলেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে চারিদিকে থৈথৈ পানি। বুধবার সন্ধ্যার দিকে মারা যাওয়া তিন শিশু এ বন্যার পানিতে মাছ ধরতে গিয়েছিলো। কিন্তু সন্ধ্যা শেষ হয়ে রাত নেমে আসলেও বাড়ি না ফেরাতে অভিভাবকরা দুশ্চিন্তায় পড়ে। পরে তাঁদের খোঁজাখুঁজি শুরু হয়। সারারাত খোঁজেও তাঁদের পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে একটি মাছের ঘেরে এ তিনজনের লাশ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা উদ্ধার করে। এসময় নিহত তিনজন একে-অপরের হাত ধরা অবস্থায় ছিলো। স্থানীয় ইউপি সদস্য শরীয়ত উল্লাহ বলেন, বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ খবর প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন লাশ দাফনের অনুমতি দিয়েছে। এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার বলেন, উজানটিয়ায় বিলের পানি থেকে তিন শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। স্থানীয়রা বলছে মাছ ধরতে গিয়ে তাঁদের মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকাতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×