কক্সবাজারের টেকনাফে চাঁদা দাবির প্রতিবাদ করায় নৈশপ্রহরী নাজির হোসেনকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর এই হত্যা মামলার এজাহারনামীয় ৫নং আসামি মো. রিদুয়ানকে (২৬) ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১৫ ও জেলা পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে টেকনাফ মডেল থানাধীন সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. রিদুয়ান টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া এলাকার মৃত কবির আহমদ প্রকাশ কবির মাঝির ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ ও প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে র্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র স্থানীয় লোকজনের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৯ সেপ্টেম্বর রাতে টেকনাফ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড নতুন পল্লানপাড়া এলাকায় চাঁদা দাবির প্রতিবাদ করায় সন্ত্রাসী চক্রটি স্থানীয়দের ওপর হামলা চালায়।
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
এ সময় ভিকটিম ও নৈশপ্রহরী নাজির হোসেন আক্রান্তদের বাঁচাতে এগিয়ে এলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র, কিরিচ ও লোহার রড নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকালে গ্রেফতারকৃত আসামি রিদুয়ান তার হাতে থাকা লোহার রড দিয়ে ভিকটিম নাজির হোসেনের পিঠের শিরদাঁড়ায় সজোরে আঘাত করে গুরুতর জখম করে। পরবর্তীতে অন্যান্য আসামিরাও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং বুকে-গলায় পা দিয়ে চেপে নাজির হোসেনের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নৃশংস ও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পরপরই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব ও জেলা পুলিশ। যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে হাবিরছড়া এলাকা থেকে ঘটনার সাথে সরাসরি জড়িত আসামি রিদুয়ানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেফতারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
###
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফে নৈশপ্রহরী হত্যা মামলার আসামি ৪৮ ঘন্টায় গ্রেফতার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফে চাঁদা দাবির প্রতিবাদ করায় নৈশপ্রহরী নাজির হোসেনকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর এই হত্যা মামলার এজ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন