হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৫০ হাজার বছর পর আজ দেখা যাবে বিরল এক ধূমকেতু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন

সম্প্রতি আবিষ্কৃত বিরল একটি সবুজ ধূমকেতু যাবে পৃথিবীর কাছ দিয়ে। ৫০ হাজার বছর পর এ ধূমকেতু দেখার সুযোগ পাবে পৃথিবীবাসী। গত বছরের ২ মার্চ সবুজ এই ধূমকেতুটি আবিষ্কৃত হয়।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালোমার অবজারভেটরির একটি পর্যবেক্ষণ ক্যামেরায় এ ধূমকেতু ধরা পড়ে। নাসার গবেষকেরা এই ধূমকেতুটির নাম দিয়েছেন সি/ ২০২২ ই৩ (জেটিএফ)।

ধূমকেতুটির সূর্যের চারপাশে একটি কক্ষপথ রয়েছে, যা সৌরজগতের বাইরের দিকে চলে গেছে। এ কারণেই সূর্যকে প্রদক্ষিণ করতে এত দীর্ঘ সময় লাগে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

বিজ্ঞানীরা বলছেন, বরফাচ্ছাদিত ধূমকেতুটি গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবারের মধ্যে পৃথিবীর কাছ দিয়ে যাবে।

মহাকাশসংক্রান্ত তথ্যদাতা প্রতিষ্ঠান আর্থস্কাই জানিয়েছে, এ সময় পৃথিবী থেকে এর দূরত্ব হবে ৪ কোটি ২০ লাখ কিলোমিটার থেকে ৪ কোটি ৪০ লাখ কিলোমিটার।

উত্তর তারা বা পোলারিস নামের নক্ষত্রের কাছে হালকা সবুজ ধোঁয়া হিসেবে পর্যবেক্ষকেরা ধূমকেতুটি দেখতে পাবেন। মধ্যরাতের পর চাঁদ হেলে পড়লে উত্তর গোলার্ধের পর্যবেক্ষণকারীরা এই ধূমকেতু দেখতে পাবেন।

আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেও এটি দেখা যাবে। পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার পর ধূমকেতুটি ১০ ফেব্রুয়ারি মঙ্গল গ্রহের সবচেয়ে নিকটবর্তী হবে।

 

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

অন্যান্য
Card Image

৫০ হাজার বছর পর আজ দেখা যাবে বিরল এক ধূমকেতু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৫০ হাজার বছর পর আজ দেখা যাবে বিরল এক ধূমকেতু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] সম্প্রতি আবিষ্কৃত বিরল একটি সবুজ ধূমকেতু যাবে পৃথিবীর কাছ দিয়ে। ৫০ হাজার বছর পর এ ধূমকেতু দেখার সুযোগ পাবে পৃথিবীবাসী। গত বছরের ২ মার্চ সবুজ এই ধূমকেতুটি আবিষ্কৃত হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালোমার অবজারভেটরির একটি পর্যবেক্ষণ ক্যামেরায় এ ধূমকেতু ধরা পড়ে। নাসার গবেষকেরা এই ধূমকেতুটির নাম দিয়েছেন সি/ ২০২২ ই৩ (জেটিএফ)। ধূমকেতুটির সূর্যের চারপাশে একটি কক্ষপথ রয়েছে, যা সৌরজগতের বাইরের দিকে চলে গেছে। এ কারণেই সূর্যকে প্রদক্ষিণ করতে এত দীর্ঘ সময় লাগে। বিজ্ঞানীরা বলছেন, বরফাচ্ছাদিত ধূমকেতুটি গতকাল বুধবার থেকে আজ বৃহস্পতিবারের মধ্যে পৃথিবীর কাছ দিয়ে যাবে। মহাকাশসংক্রান্ত তথ্যদাতা প্রতিষ্ঠান আর্থস্কাই জানিয়েছে, এ সময় পৃথিবী থেকে এর দূরত্ব হবে ৪ কোটি ২০ লাখ কিলোমিটার থেকে ৪ কোটি ৪০ লাখ কিলোমিটার। উত্তর তারা বা পোলারিস নামের নক্ষত্রের কাছে হালকা সবুজ ধোঁয়া হিসেবে পর্যবেক্ষকেরা ধূমকেতুটি দেখতে পাবেন। মধ্যরাতের পর চাঁদ হেলে পড়লে উত্তর গোলার্ধের পর্যবেক্ষণকারীরা এই ধূমকেতু দেখতে পাবেন। আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেও এটি দেখা যাবে। পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার পর ধূমকেতুটি ১০ ফেব্রুয়ারি মঙ্গল গ্রহের সবচেয়ে নিকটবর্তী হবে।    

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×