ব্রাহ্মণবাড়িয়া, ২৪ অক্টোবর-ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার বেড়তলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সৌরভ (৩২) ও আছিম (১৮)। তারা দুজনই বাসের যাত্রী ছিলেন। সৌরভ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাজীপাড়া এলাকার আবু বকরের ছেলে এবং আছিম রংপুর সদর উপজেলার হরকলি চৌপাড়া এলাকার মোমিনুল ইসলামের ছেলে।
এ দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পটিয়া থেকে ছিনতাইয়ের লুন্ডিত সাড়ে ৭ টন চিনি চকরিয়ায় উদ্ধার
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গত শুক্রবার রাতে রংপুর থেকে একটি যাত্রীবাহী বাস সিলেটের উদ্দেশে রওনা দেয়। পথে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার বেড়তলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কে উল্টে যায়।
পরে পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসিফ ও সৌরভের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এস এম/ ২৪ অক্টোবর ২০২৬
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষব্রাহ্মণবাড়িয়া, ২৪ অক্টোবর-ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন