হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিয়ানমারের ৩৭ শহরে সামরিক আইন জারি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৭ অপরাহ্ন

 

মিয়ানমারের ৩৭টি শহরে মার্শাল ল জারি করেছে দেশটির জান্তা সরকার। এসব শহরের মধ্যে বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত সাগাইন এবং মগওয়ে অঞ্চলও রয়েছে।

মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন জানা যায়, মিয়ানমারে নতুন করে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধির ঘোষণা দেয়ার মাত্র একদিন পরই ৩৭টি শহরে মার্শাল ল জারির ঘোষণা দেওয়া হয়। জান্তা বাহিনী ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে শাসনক্ষমতা দখল করে। এর পর থেকে বিভিন্ন মেয়াদে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

জান্তা সরকারের জারি করা এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ওই ৩৭টি শহর এখন থেকে সরাসরি স্থানীয় কামান্ডারের আদাশে পরিচালিত হবে। ৩৭টি শহরের মধ্যে সাগাইনের ১১টি, মগওয়ে এবং অঞ্চলের ৫টি করে মোট ১০টি শহর। এর বাইরে রয়েছে তানিনথারির ২টি শহর। চিন রাজ্যের ৭টি শহর, কায়াহ রাজ্যের ৪টি, কারেনের ২টি এবং মন রাজ্যের একটি শহর রয়েছে মার্শাল ল জারি করা শহরগুলোর মধ্যে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে জান্তাবাহিনী স্থাপিত আদালত এসব এলাকার যেকোনো গুরুত্বপূর্ণ মামলার বিচার কাজ চালাতে পারবে। জান্তাবাহিনী সতর্ক করে বলেছে, প্রয়োজনে আদালত মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবনের মতো দণ্ড দিতেও দ্বিধা করবে না। এমনকি এসব মামলার ক্ষেত্রে কোনো আপিলের সুযোগ থাকবে না।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

মিয়ানমারের ৩৭ শহরে সামরিক আইন জারি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিয়ানমারের ৩৭ শহরে সামরিক আইন জারি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1]   মিয়ানমারের ৩৭টি শহরে মার্শাল ল জারি করেছে দেশটির জান্তা সরকার। এসব শহরের মধ্যে বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত সাগাইন এবং মগওয়ে অঞ্চলও রয়েছে। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন জানা যায়, মিয়ানমারে নতুন করে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধির ঘোষণা দেয়ার মাত্র একদিন পরই ৩৭টি শহরে মার্শাল ল জারির ঘোষণা দেওয়া হয়। জান্তা বাহিনী ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে শাসনক্ষমতা দখল করে। এর পর থেকে বিভিন্ন মেয়াদে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। জান্তা সরকারের জারি করা এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ওই ৩৭টি শহর এখন থেকে সরাসরি স্থানীয় কামান্ডারের আদাশে পরিচালিত হবে। ৩৭টি শহরের মধ্যে সাগাইনের ১১টি, মগওয়ে এবং অঞ্চলের ৫টি করে মোট ১০টি শহর। এর বাইরে রয়েছে তানিনথারির ২টি শহর। চিন রাজ্যের ৭টি শহর, কায়াহ রাজ্যের ৪টি, কারেনের ২টি এবং মন রাজ্যের একটি শহর রয়েছে মার্শাল ল জারি করা শহরগুলোর মধ্যে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে জান্তাবাহিনী স্থাপিত আদালত এসব এলাকার যেকোনো গুরুত্বপূর্ণ মামলার বিচার কাজ চালাতে পারবে। জান্তাবাহিনী সতর্ক করে বলেছে, প্রয়োজনে আদালত মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবনের মতো দণ্ড দিতেও দ্বিধা করবে না। এমনকি এসব মামলার ক্ষেত্রে কোনো আপিলের সুযোগ থাকবে না। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×