হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৯৬৫ যাত্রী নিয়ে প্রথমবার কক্সবাজারে পৌঁছাল মহানগর এক্সপ্রেস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারকক্সবাজার,২৭ অক্টোবর-রাজধানী ঢাকা থেকে ৯৬৫ জন যাত্রী নিয়ে প্রথমবারের মতো কক্সবাজারে পৌঁছেছে ‘মহানগর এক্সপ্রেস’। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছায়…


কক্সবাজার

কক্সবাজার,২৭ অক্টোবর-রাজধানী ঢাকা থেকে ৯৬৫ জন যাত্রী নিয়ে প্রথমবারের মতো কক্সবাজারে পৌঁছেছে ‘মহানগর এক্সপ্রেস’। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছায়। এ সময় স্টেশন কর্তৃপক্ষ যাত্রীদের স্বাগত জানায়।

কক্সবাজারে পৌঁছানোর পর ৮২৪ জন যাত্রী নিয়ে সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।

এর আগে সোমবার রাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের ঢাকা-কক্সবাজার বর্ধিত রুটে চলাচলের উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি ট্রেনের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপের মতো অপরাধ ঠেকাতে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

আরও পড়ুন

টোকিওতে বাংলাদেশ-জাপান ঐতিহাসিক দ্বিপক্ষীয় বৈঠক শুরু

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন জানান, সোমবার রাতে কমলাপুর থেকে ছেড়ে ট্রেনটি কুমিল্লা, ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন স্টেশনে বিরতি দিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারে পৌঁছায়।

বাংলাদেশ রেলওয়ের নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত সাড়ে ৮টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে পরদিন সকাল ৬টায় গন্তব্যে পৌঁছানোর কথা। ফিরতি পথে ট্রেনটি প্রতিদিন সকাল ৯টায় কক্সবাজার থেকে ছেড়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। ট্রেনটির সাপ্তাহিক ছুটি রোববার।

নতুন এই রেলসেবার ফলে নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী এলাকার যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন।

এস এম/ ২৭ অক্টোবর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ৯৬৫ যাত্রী নিয়ে প্রথমবার কক্সবাজারে পৌঁছাল মহানগর এক্সপ্রেস সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারকক্সবাজার,২৭ অক্টোবর-রাজধানী ঢাকা থেকে ৯৬৫ জন যাত্রী নিয়ে প্রথমবারের মতো কক্সবাজারে পৌঁছেছে ‘মহানগর এক্সপ্রেস’। মঙ্গলবার সক। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৯৬৫ যাত্রী নিয়ে প্রথমবার কক্সবাজারে পৌঁছাল মহানগর এক্সপ্রেস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৯৬৫ যাত্রী নিয়ে প্রথমবার কক্সবাজারে পৌঁছাল মহানগর এক্সপ্রেস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজারকক্সবাজার,২৭ অক্টোবর-রাজধানী ঢাকা থেকে ৯৬৫ জন যাত্রী নিয়ে প্রথমবারের মতো কক্সবাজারে পৌঁছেছে ‘মহানগর এক্সপ্রেস’। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছায়। এ সময় স্টেশন কর্তৃপক্ষ যাত্রীদের স্বাগত জানায়।কক্সবাজারে পৌঁছানোর পর ৮২৪ জন যাত্রী নিয়ে সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।এর আগে সোমবার রাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের ঢাকা-কক্সবাজার বর্ধিত রুটে চলাচলের উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি ট্রেনের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপের মতো অপরাধ ঠেকাতে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন জানান, সোমবার রাতে কমলাপুর থেকে ছেড়ে ট্রেনটি কুমিল্লা, ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন স্টেশনে বিরতি দিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারে পৌঁছায়।বাংলাদেশ রেলওয়ের নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস প্রতিদিন রাত সাড়ে ৮টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে পরদিন সকাল ৬টায় গন্তব্যে পৌঁছানোর কথা। ফিরতি পথে ট্রেনটি প্রতিদিন সকাল ৯টায় কক্সবাজার থেকে ছেড়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। ট্রেনটির সাপ্তাহিক ছুটি রোববার।নতুন এই রেলসেবার ফলে নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী এলাকার যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন।এস এম/ ২৭ অক্টোবর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×