টেকনাফের মানুষের দুর্ভোগ কমাতে আদালতের কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। পাশাপাশি সীমান্তে সার পাচার, পাহাড়ে অপহরণ, মাদক ও মানব পাচার রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে জানান তিনি।
বুধবার টেকনাফ পৌরসভার বাসস্টেশনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
শাহজাহান চৌধুরী বলেন, মামলা-সংক্রান্ত কাজে টেকনাফ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে কক্সবাজার জেলা সদরে যাতায়াত করতে গিয়ে মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। এ দুর্ভোগ কমাতে আগামী কয়েক মাসের মধ্যে টেকনাফে আদালতের কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে।
সীমান্তে সার পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি ও সার ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, অপহরণ, মাদক ও মানব পাচার রোধে পাহাড়ে সেনা চৌকি স্থাপনের কাজ চলছে।
টেকনাফে পৃথক অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার: রফিক বাহিনীর সদস্যসহ আটক ৫
উখিয়ার ইনানীতে গ্যাসের সম্ভাব্য সন্ধানের বিষয়ে তিনি বলেন, গ্যাসের উপস্থিতি নিশ্চিত হলে সেখান থেকে উৎপাদনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
রোহিঙ্গা প্রত্যাবাসন, নাফ নদীতে মাছ ধরার সুযোগ এবং সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চালুর উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, পর্যটন খাতে কর্মসংস্থান বাড়াতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: সীমান্তে পাচার,অপহরণ ও মাদক রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে-শাহহাজান চৌধুরী সম্পর্কিত তথ্য কী?
উত্তর: টেকনাফের মানুষের দুর্ভোগ কমাতে আদালতের কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন