হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে এসআরবি’র অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত মোস্তাক আহমদ (৩৬) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। শুক্রবার (৩০ …

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত মোস্তাক আহমদ (৩৬) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।

শুক্রবার (৩০ অক্টোবর) এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত মোস্তাক আহমদ টেকনাফের হোয়াইক্যং এলাকার নুর আহমদ ও সাহির মতি দম্পতির ছেলে।

এসআরবি জানায়, আসামির বিরুদ্ধে চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানার জিআর মামলা নং-১৮১/২২ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(খ) ধারায় আদালত কর্তৃক ৭ বছরের সাজা পরোয়ানা জারি ছিল। দীর্ঘ দিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি’র চৌকস দল হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরও পড়ুন

ঘুমধুম সীমান্ত থেকে মালিকবিহীন ৩৬ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে এসআরবি-১৫ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: টেকনাফে এসআরবি'র অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত মোস্তাক আহমদ (৩৬) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে এসআরবি’র অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে এসআরবি’র অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত মোস্তাক আহমদ (৩৬) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। শুক্রবার (৩০ অক্টোবর) এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত মোস্তাক আহমদ টেকনাফের হোয়াইক্যং এলাকার নুর আহমদ ও সাহির মতি দম্পতির ছেলে। এসআরবি জানায়, আসামির বিরুদ্ধে চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানার জিআর মামলা নং-১৮১/২২ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(খ) ধারায় আদালত কর্তৃক ৭ বছরের সাজা পরোয়ানা জারি ছিল। দীর্ঘ দিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি’র চৌকস দল হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে এসআরবি-১৫ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×