হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মায়ানমারে পাচারকালে ৪০ হাজার কেজি সিমেন্টসহ আটক ৮

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
📌 সংক্ষেপ: চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী চ্যানেলে অভিযান চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় প্রায় চার লাখ টাকা মূল্যের ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গ…

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী চ্যানেলে অভিযান চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় প্রায় চার লাখ টাকা মূল্যের ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটসহ আটজন পাচারকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি বিশেষ দল পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

আভিযানিক দল ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধ উপায়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৪০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করে। এ ঘটনায় সিমেন্ট পরিবহনে ব্যবহৃত বোটটি জব্দ করার পাশাপাশি এর সাথে জড়িত আটজন পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন

ঘুমধুম সীমান্তে বিজিবি’র অভিযানে পরিত্যক্ত ২০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: মায়ানমারে পাচারকালে ৪০ হাজার কেজি সিমেন্টসহ আটক ৮ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী চ্যানেলে অভিযান চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় প্রায় চার লাখ টাকা মূল্যের ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ কর। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চট্রগাম
Card Image

মায়ানমারে পাচারকালে ৪০ হাজার কেজি সিমেন্টসহ আটক ৮

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মায়ানমারে পাচারকালে ৪০ হাজার কেজি সিমেন্টসহ আটক ৮

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
Print Image
চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী চ্যানেলে অভিযান চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় প্রায় চার লাখ টাকা মূল্যের ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটসহ আটজন পাচারকারীকে আটক করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি বিশেষ দল পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। আভিযানিক দল ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধ উপায়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৪০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করে। এ ঘটনায় সিমেন্ট পরিবহনে ব্যবহৃত বোটটি জব্দ করার পাশাপাশি এর সাথে জড়িত আটজন পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×