নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় ভোরে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৬ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। তবে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ৩৪ বিজিবি’র অধীনস্থ ঘুমধুম বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৩২ থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘আমবাগান’ নামক স্থানে অভিযান চালায়।
এ সময় ঝোপঝাড় ও তল্লাশি চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৩৬ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে হাতেনাতে ধরা সম্ভব হয়নি।
কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর ও আপসহীন অবস্থানে রয়েছে। উদ্ধারকৃত বার্মিজ ইয়াবা জব্দের ঘটনায় নিয়মানুযায়ী থানায় মামলা দায়েরপূর্বক পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
টেকনাফে এসআরবি’র অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
মাদক নির্মূলে সীমান্ত এলাকায় বিজিবি’র এ ধরনের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: ঘুমধুম সীমান্ত থেকে মালিকবিহীন ৩৬ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় ভোরে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৬ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কক্সবা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন