তেহরান,৩১ অক্টোবর-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়ে সতর্ক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ওই অঞ্চলে আবারও কোনো সামরিক অভিযান চালায়, তাহলে এর জবাবে বড় ধরনের পাল্টা আঘাত হানবে তেহরান। এতে যুদ্ধের আগুন আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এবং সংঘাতের পরিণতি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে না।
আইআরজিসির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন।
বিশ্ববাজারে মহা-সংকটের আশঙ্কা: জ্বালানি ও খাদ্যের দামে বড় লাফের পূর্বাভাস বিশ্বব্যাংকের
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার ওপর ইরানের সশস্ত্র বাহিনী ঘনিষ্ঠভাবে নজর রাখছে।
ট্রাম্পকে উদ্দেশ করে আকরামিনিয়া লেখেন, মার্কিন প্রেসিডেন্ট যদি ইসরায়েলকে সঙ্গে নিয়ে ওই অঞ্চলে ‘আরেকটি দুঃসাহসিক পদক্ষেপ’ নেওয়ার চেষ্টা করেন, তাহলে ইরান উল্লেখযোগ্য মাত্রায় পাল্টা জবাব দেবে।
তিনি আরও বলেন, “যুদ্ধের আগুন যে আরও অনেক বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। আর সংঘাতের সমাপ্তি কীভাবে হবে, তা ট্রাম্পের হাতে থাকবে না।”
মার্কিন প্রেসিডেন্টের কূটনৈতিক উদ্যোগের অতীত আচরণের সমালোচনা করে আকরামিনিয়া বলেন, কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করার নজির রয়েছে ট্রাম্পের। তাঁর ভাষায়, ট্রাম্পের ‘অবিশ্বাসপ্রবণ’ মনোভাব বিবেচনায় রেখে আইআরজিসির সশস্ত্র বাহিনী নিজেদের যুদ্ধপ্রস্তুতি নিরবচ্ছিন্নভাবে জোরদার করছে।
ইরানের এই সামরিক মুখপাত্রের বক্তব্যে স্পষ্ট হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপকে তেহরান বড় ধরনের আঞ্চলিক সংঘাতের সূচনা হিসেবে বিবেচনা করছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতার ওপর নজরদারি এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কথাও জানিয়েছে আইআরজিসি।
এস এম/ ৩১ অক্টোবর ২০২৬
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: যুক্তরাষ্ট্র-ইসরায়েল নতুন সামরিক অভিযান চালালে বড় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের সম্পর্কিত তথ্য কী?
উত্তর: বড় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানেরতেহরান,৩১ অক্টোবর-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়ে সতর্ক । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন