কক্সবাজারের উখিয়ায় গত দুই দিনে পৃথক অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি এবং রিমান্ড শেষে আদালতে পাঠানো আসামি রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ৩১ অক্টোবর গ্রেপ্তার ৯ জন হলেন—ইসমত আরা, আবদুল হামিদ, মোহাম্মদ দুদু মিয়া, মেকু বড়ুয়া, বেলাল উদ্দিন, খোরশেদ আলম, জাহিদ হোসেন সুমন, মো. ফারুক ও আজিজ মিয়া। তাঁদের মধ্যে জিআর ওয়ারেন্টে ২ জন, সিআর ওয়ারেন্টে ২ জন, নিয়মিত মামলায় ২ জন এবং রিমান্ড শেষে ৩ জন রয়েছেন। ওই দিন চার আসামির বিরুদ্ধে ছয়টি পৃথক ওয়ারেন্ট তামিল করা হয়।

৩০ অক্টোবর গ্রেপ্তার ৯ জন হলেন—কলিমুল্লাহ ওরফে করিম, সৈয়দ আলম, মো. রাসেল করিম, আবুল কাশেম, আবদুল জলিল, সাবুলু বড়ুয়া, সৈয়দুল করিম, জিয়াবুল আলম ও মিজানুর রহমান। তাঁদের মধ্যে জিআর ওয়ারেন্টে ২ জন, সিআর ওয়ারেন্টে ২ জন, সাজা ওয়ারেন্টে ২ জন, রিমান্ড শেষে ২ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জন রয়েছেন। ওই দিন ছয় আসামির বিরুদ্ধে নয়টি পৃথক ওয়ারেন্ট তামিল করা হয়।
পুলিশ জানায়, ৩০ অক্টোবর গ্রেপ্তার রাসেল করিমের ছয় বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং সাবুলু বড়ুয়ার ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ডের সাজা ছিল। দুই দিনের অভিযানে গ্রেপ্তার ১৮ জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।
উখিয়ায় পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি বন্দুক উদ্ধার
- উখিয়ার কোটবাজারে ২০ টনের বেশি বর্জ্য অপসারণ করল বিডি ক্লিন, ডাম্পিং স্টেশনের দাবি
- ইউএনও পান্না আক্তারের নেতৃত্বে তল্লাশিতে ১০ দিন পর উদ্ধার শিক্ষিকার মরদেহ
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়ায় দুই দিনে গ্রেপ্তার ১৮ জন, ওয়ারেন্টে ১৫ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়ায় গত দুই দিনে পৃথক অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়ম। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন