হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় রেজু খালে ডুবে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ায় রেজু খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মেহেদী হাসান নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে জালিয়াপালং উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে…

কক্সবাজারের উখিয়ায় রেজু খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মেহেদী হাসান নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে জালিয়াপালং উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের রেজু খালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গোসল করতে খালে নামে মেহেদী।

একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত হলেন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বিট অফিস এলাকার বাসিন্দা আনজু মিয়ার ছেলে মেহেদী হাসান (১২)। সে জালিয়া পালং উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন

জালিয়াপালং উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শাহ আমিন চৌধুরী ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: উখিয়ায় রেজু খালে ডুবে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ায় রেজু খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মেহেদী হাসান নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে জালিয়াপালং উচ্চবিদ্যালয়ের ষ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

উখিয়ায় রেজু খালে ডুবে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় রেজু খালে ডুবে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় রেজু খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মেহেদী হাসান নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে জালিয়াপালং উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের রেজু খালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গোসল করতে খালে নামে মেহেদী। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত হলেন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বিট অফিস এলাকার বাসিন্দা আনজু মিয়ার ছেলে মেহেদী হাসান (১২)। সে জালিয়া পালং উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। জালিয়াপালং উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শাহ আমিন চৌধুরী ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×