হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: র‍্যামন বিমানবন্দরতেল আবিব,১২ নভেম্বর-ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ইলাত এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার সকালে এই ভূমিকম্পে লোহিত সাগরসংলগ্ন অঞ্চল কেঁপে ওঠে। ভূমিকম্পের …


র‍্যামন বিমানবন্দর

তেল আবিব,১২ নভেম্বর-ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ইলাত এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার সকালে এই ভূমিকম্পে লোহিত সাগরসংলগ্ন অঞ্চল কেঁপে ওঠে। ভূমিকম্পের সতর্কসংকেত বেজে ওঠার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে কাছাকাছি অবস্থিত র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দরের কয়েকটি জানালা ভেঙে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বিমানবন্দরের কার্যক্রম আবার স্বাভাবিক হয়েছে।

ইসরায়েলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (জিওলজিক্যাল সার্ভে অব ইসরায়েল) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল মিসরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়, ইলাত শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন

চীনা গুপ্তচর ও সহকর্মীর সঙ্গে পরকীয়া! নজিরবিহীন বিতর্কে পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান

ভূমিকম্পের পর ইলাত ও আশপাশের আরাভা অঞ্চলের শহরগুলোতে সতর্কতা জারি করে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড। বাসিন্দাদের বিভিন্ন স্থাপনা ও ভবন থেকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেওয়া হয়। কম্পনের কারণে ভবন ও অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে ভূমিকম্পের পরপরই র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ। সংস্থাটি জানায়, যাত্রী ও বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের অবকাঠামো এবং বিভিন্ন স্থাপনা পরীক্ষা করা জরুরি ছিল। এ কারণে সেখানে পরিদর্শন ও অবকাঠামোগত নিরাপত্তা যাচাইয়ের কাজ শুরু করা হয়।

পরীক্ষা-নিরীক্ষা শেষে বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সব ধরনের পর্যবেক্ষণ ও অবকাঠামোগত নিরাপত্তা যাচাই সম্পন্ন হয়েছে। এরপর র‍্যামন বিমানবন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম আবার চালু করা হয়েছে। ভূমিকম্পে বিমানবন্দরের কয়েকটি জানালা ভেঙে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই ভূমিকম্পের পর দেশটির দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, ২০২৭ সালকে ইতোমধ্যে ‘ভূমিকম্প প্রস্তুতির বছর’ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

হোম ফ্রন্ট কমান্ডের ভাষ্য অনুযায়ী, বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় দেশের সামগ্রিক প্রস্তুতি জোরদার করতে একটি বিস্তৃত জাতীয় পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ২০২৭ সালজুড়ে ধারাবাহিক প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হবে। এসব কর্মসূচির শেষ পর্যায়ে বড় পরিসরে একটি জাতীয় দুর্যোগ মোকাবিলা মহড়া অনুষ্ঠিত হবে।

সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্প মোকাবিলার প্রস্তুতিতে মূলত তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথমত, প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষের প্রস্তুতি এবং সক্ষমতা বাড়ানো। দ্বিতীয়ত, হোম ফ্রন্ট কমান্ডের জনবল ও সরঞ্জামগত সক্ষমতা বৃদ্ধি এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম আরও শক্তিশালী করা। তৃতীয়ত, বড় ধরনের ভূমিকম্পের পর সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সামগ্রিক প্রস্তুতি জোরদার করা।

তবে ভূমিকম্প মোকাবিলায় ইসরায়েলের প্রস্তুতি নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির কর্মকর্তারা। গত বছর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের অভ্যন্তরীণ বিষয়ক ও পরিবেশবিষয়ক কমিটিকে কর্মকর্তারা জানিয়েছিলেন, বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় দেশটি এখনো যথেষ্ট প্রস্তুত নয়। দুই দশকেরও বেশি সময় ধরে সতর্কবার্তা এবং রাষ্ট্রীয় পর্যায়ে একাধিক নিরীক্ষা ও পর্যালোচনা হওয়া সত্ত্বেও প্রস্তুতির ক্ষেত্রে নানা কাঠামোগত দুর্বলতা রয়ে গেছে।

ফলে বুধবারের মাঝারি মাত্রার ভূমিকম্পে বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতি না হলেও ইসরায়েলের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা নিয়ে প্রশ্ন আবারও সামনে এসেছে। বিশেষ করে বড় কোনো ভূমিকম্প আঘাত হানলে দেশটির অবকাঠামো, উদ্ধারব্যবস্থা ও স্থানীয় প্রশাসন কতটা কার্যকরভাবে পরিস্থিতি সামাল দিতে পারবে, তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।

এস এম/ ১২ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু সম্পর্কিত তথ্য কী?

উত্তর: র‍্যামন বিমানবন্দরতেল আবিব,১২ নভেম্বর-ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ইলাত এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার সকাল। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলের ইলাতে ৪.৫ মাত্রার ভূমিকম্প, সাময়িক বন্ধের পর র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম চালু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] র‍্যামন বিমানবন্দরতেল আবিব,১২ নভেম্বর-ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ইলাত এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার সকালে এই ভূমিকম্পে লোহিত সাগরসংলগ্ন অঞ্চল কেঁপে ওঠে। ভূমিকম্পের সতর্কসংকেত বেজে ওঠার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে কাছাকাছি অবস্থিত র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দরের কয়েকটি জানালা ভেঙে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বিমানবন্দরের কার্যক্রম আবার স্বাভাবিক হয়েছে।ইসরায়েলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (জিওলজিক্যাল সার্ভে অব ইসরায়েল) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল মিসরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়, ইলাত শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে। সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৮ কিলোমিটার গভীরে।ভূমিকম্পের পর ইলাত ও আশপাশের আরাভা অঞ্চলের শহরগুলোতে সতর্কতা জারি করে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড। বাসিন্দাদের বিভিন্ন স্থাপনা ও ভবন থেকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেওয়া হয়। কম্পনের কারণে ভবন ও অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।এদিকে ভূমিকম্পের পরপরই র‍্যামন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় ইসরায়েল বিমানবন্দর কর্তৃপক্ষ। সংস্থাটি জানায়, যাত্রী ও বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের অবকাঠামো এবং বিভিন্ন স্থাপনা পরীক্ষা করা জরুরি ছিল। এ কারণে সেখানে পরিদর্শন ও অবকাঠামোগত নিরাপত্তা যাচাইয়ের কাজ শুরু করা হয়।পরীক্ষা-নিরীক্ষা শেষে বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সব ধরনের পর্যবেক্ষণ ও অবকাঠামোগত নিরাপত্তা যাচাই সম্পন্ন হয়েছে। এরপর র‍্যামন বিমানবন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম আবার চালু করা হয়েছে। ভূমিকম্পে বিমানবন্দরের কয়েকটি জানালা ভেঙে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।এই ভূমিকম্পের পর দেশটির দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, ২০২৭ সালকে ইতোমধ্যে ‘ভূমিকম্প প্রস্তুতির বছর’ হিসেবে নির্ধারণ করা হয়েছে।হোম ফ্রন্ট কমান্ডের ভাষ্য অনুযায়ী, বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় দেশের সামগ্রিক প্রস্তুতি জোরদার করতে একটি বিস্তৃত জাতীয় পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ২০২৭ সালজুড়ে ধারাবাহিক প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করা হবে। এসব কর্মসূচির শেষ পর্যায়ে বড় পরিসরে একটি জাতীয় দুর্যোগ মোকাবিলা মহড়া অনুষ্ঠিত হবে।সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্প মোকাবিলার প্রস্তুতিতে মূলত তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথমত, প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষের প্রস্তুতি এবং সক্ষমতা বাড়ানো। দ্বিতীয়ত, হোম ফ্রন্ট কমান্ডের জনবল ও সরঞ্জামগত সক্ষমতা বৃদ্ধি এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম আরও শক্তিশালী করা। তৃতীয়ত, বড় ধরনের ভূমিকম্পের পর সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সামগ্রিক প্রস্তুতি জোরদার করা।তবে ভূমিকম্প মোকাবিলায় ইসরায়েলের প্রস্তুতি নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির কর্মকর্তারা। গত বছর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের অভ্যন্তরীণ বিষয়ক ও পরিবেশবিষয়ক কমিটিকে কর্মকর্তারা জানিয়েছিলেন, বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় দেশটি এখনো যথেষ্ট প্রস্তুত নয়। দুই দশকেরও বেশি সময় ধরে সতর্কবার্তা এবং রাষ্ট্রীয় পর্যায়ে একাধিক নিরীক্ষা ও পর্যালোচনা হওয়া সত্ত্বেও প্রস্তুতির ক্ষেত্রে নানা কাঠামোগত দুর্বলতা রয়ে গেছে।ফলে বুধবারের মাঝারি মাত্রার ভূমিকম্পে বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতি না হলেও ইসরায়েলের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা নিয়ে প্রশ্ন আবারও সামনে এসেছে। বিশেষ করে বড় কোনো ভূমিকম্প আঘাত হানলে দেশটির অবকাঠামো, উদ্ধারব্যবস্থা ও স্থানীয় প্রশাসন কতটা কার্যকরভাবে পরিস্থিতি সামাল দিতে পারবে, তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে।এস এম/ ১২ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×