হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়া পেকুয়া বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক কেটে সুরঙ্গ বানিয়ে বালু উত্তোলনের পাইপ বসাচ্ছে বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের চকরিয়া উপকুলের মাতামুহুরী উপজেলার কোনাখালীর বাঘগুজারা সেতুর পাশে আঞ্চলিক মহাসড়ক গর্ত করে সুরঙ্গ বানিয়ে বালু উত্তোলনের পাইপ বসাচ্ছে বিএনপি নেতা বালু বিক্রেতা নাছির উদ্দীনের নেতৃত্বে স্থানীয়…

কক্সবাজারের চকরিয়া উপকুলের মাতামুহুরী উপজেলার কোনাখালীর বাঘগুজারা সেতুর পাশে আঞ্চলিক মহাসড়ক গর্ত করে সুরঙ্গ বানিয়ে বালু উত্তোলনের পাইপ বসাচ্ছে বিএনপি নেতা বালু বিক্রেতা নাছির উদ্দীনের নেতৃত্বে স্থানীয় একটি প্রভাবশালী বালু লুটেরা চক্র। গত দুইদিন ধরে রাতের আঁধারে সড়কের দুইপাশের মাটি কেটে গর্ত খুঁড়ে সুরঙ্গ তৈরি ইতোমধ্যে সেখানে বসানো হয়েছে বালু উত্তোলনের পাইপ।

এ অবস্থায় সড়ক বিভাগের মালিকানাধীন জনগুরুত্বপূর্ণ চকরিয়া লালব্রীজ পেকুয়া বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক (এবিসি) সড়কের তলদেশ চরম হুমকির মুখে পড়েছে। খবর পেয়ে বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চকরিয়া সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী আবু হানিফ ও উপসহকারী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বের সওজের কর্মকর্তারা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সড়ক কেটে বসানো বেশকিছু পাইপ জব্দ করেছে।

স্থানীয় এলাকাবাসী জানান, কোনাখালী বাঘগুজারা সেতুর দক্ষিণ পাশে শাহাবুদ্দিনের মুদিরদোকান সংলগ্ন এবিসি সড়কের দুইপাশের মাটি কেটে গর্ত খুঁড়ে সুরঙ্গ তৈরি করে বালু উত্তোলনের জন্য পাইপ বসাচ্ছে। স্থানীয় প্রশাসন ও জনগণের চোখ ফাঁকি দিতে জড়িতরা সোমবার ও মঙ্গলবার রাতে অভিনব কৌশলে সড়ক কেটে গর্ত খুঁড়ে সুরঙ্গ তৈরির কাজ করেছে।

এলাকাবাসীর অভিযোগ, বাঘগুজারা সেতু পয়েন্ট থেকে বালু উত্তোলনে জড়িত বিএনপি নেতা নাছির উদ্দীনের নেতৃত্বে স্থানীয় মোহাম্মদ ইদ্রিস নামের এক ব্যক্তি সরকারি সড়ক কেটে সুরঙ্গ তৈরি করেছে। জানতে চাইলে স্থানীয় বালু ব্যবসায়ী নাছির উদ্দীন সরকারি সড়ক কেটে বালু উত্তোলনের পাইপ বসানোর কাজ করার বিষয়টি সত্যতা স্বীকার করেছেন।

আরও পড়ুন

চকরিয়ায় অগ্নিদুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে উপজেলা প্রশাসনের অর্থ সহায়তা বিতরণ

তবে তিনি নিজে একাজে জড়িত নন বলে দাবি করেন। তিনি বলেন, ইদ্রিস নামের এক ব্যক্তি পাশের কয়েকটি পরিবারের বাড়িভিটা ভরাটের জন্য বালু উত্তোলনের উদ্যোগ নিয়েছেন, সেজন্য সড়ক কেটে গর্ত খুঁড়ে সুরঙ্গ তৈরি করছেন।

অভিযুক্ত মোহাম্মদ ইদ্রিস দাবি করেন, বালু উত্তোলনের জন্য পাইপ বসানোর আগে কোনাখালী বাঘগুজারা সেতু পয়েন্টের যাঁরা আগে থেকে বালু উত্তোলন করছেন তাদের কাছ থেকে মৌখিক অনুমতি নেওয়া হয়েছে। বালু উত্তোলন করলে তাদেরকে কমিশন দিতে হবে।

এবিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি প্রসঙ্গে জানতে চাইলে কোনাখালী বাঘগুজারা সেতু পয়েন্ট থেকে জেলা প্রশাসন কতৃক ইজারাপ্রাপ্ত বালু মহালের অংশিদার বিএমচর ইউনিয়ন বিএনপি নেতা মাস্টার মোহাম্মদ ইব্রাহিম বলেন, আমরা কাউকে বালু উত্তোলন এবং সরকারি সড়ক কেটে সুরঙ্গ তৈরি করে পাইপ বসাতে অনুমতি দিইনি।

বিষয়টি একটু ইউএনও সাহেবকে জানান বলে প্রতিবেদককে সুপারিশ করেন তিনি। এব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাতামুহুরী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, সরকারি সড়ক কেটে রাস্ট্রীয় সম্পদ ধংস করে অবৈধভাবে বালু উত্তোলন কোনমতেই মেনে নেওয়া যাবে না।

এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই বিষয়ে কক্সবাজার সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকনউদ্দিন খালেদ চৌধুরী বলেন, রাতের আঁধারে চকরিয়া পেকুয়া বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক কেটে সুরঙ্গ বানিয়ে বালু উত্তোলন পাইপ বসানোর বিষয়টি আমাদের জানা ছিল না।

এখন বিষয়টি আপনার কাছে অবগত হলাম। এখনই এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চকরিয়া সড়ক বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

জানতে চাইলে চকরিয়া সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী আবু হানিফ বলেন, নির্বাহী প্রকৌশলীর নির্দেশনা পেয়ে বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে গিয়ে দেখি, কতিপয় লোকজন আঞ্চলিক মহাসড়ক কেটে সুরঙ্গ বানিয়ে বালু উত্তোলন পাইপ বসাচ্ছে।

সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে বেশকিছু পাইপ জব্দ করে সওজের চকরিয়া কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তবে ওইসময় জড়িতরা সওজের অভিযান টের পেয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, এ ঘটনার বিষয়ে সওজের নির্বাহী প্রকৌশলীর পরবর্তী নির্দেশনার আলোকে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

🔗 আরও পড়ুন:

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: চকরিয়া পেকুয়া বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক কেটে সুরঙ্গ বানিয়ে বালু উত্তোলনের পাইপ বসাচ্ছে বিএনপি নেতা সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের চকরিয়া উপকুলের মাতামুহুরী উপজেলার কোনাখালীর বাঘগুজারা সেতুর পাশে আঞ্চলিক মহাসড়ক গর্ত করে সুরঙ্গ বানিয়ে বালু উত্তোলনের পাইপ বসাচ্। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চকরিয়া
Card Image

চকরিয়া পেকুয়া বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক কেটে সুরঙ্গ বানিয়ে বালু উত্তোলনের পাইপ বসাচ্ছে বিএনপি নেতা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়া পেকুয়া বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক কেটে সুরঙ্গ বানিয়ে বালু উত্তোলনের পাইপ বসাচ্ছে বিএনপি নেতা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়া উপকুলের মাতামুহুরী উপজেলার কোনাখালীর বাঘগুজারা সেতুর পাশে আঞ্চলিক মহাসড়ক গর্ত করে সুরঙ্গ বানিয়ে বালু উত্তোলনের পাইপ বসাচ্ছে বিএনপি নেতা বালু বিক্রেতা নাছির উদ্দীনের নেতৃত্বে স্থানীয় একটি প্রভাবশালী বালু লুটেরা চক্র। গত দুইদিন ধরে রাতের আঁধারে সড়কের দুইপাশের মাটি কেটে গর্ত খুঁড়ে সুরঙ্গ তৈরি ইতোমধ্যে সেখানে বসানো হয়েছে বালু উত্তোলনের পাইপ। এ অবস্থায় সড়ক বিভাগের মালিকানাধীন জনগুরুত্বপূর্ণ চকরিয়া লালব্রীজ পেকুয়া বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক (এবিসি) সড়কের তলদেশ চরম হুমকির মুখে পড়েছে। খবর পেয়ে বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চকরিয়া সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী আবু হানিফ ও উপসহকারী প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বের সওজের কর্মকর্তারা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সড়ক কেটে বসানো বেশকিছু পাইপ জব্দ করেছে। স্থানীয় এলাকাবাসী জানান, কোনাখালী বাঘগুজারা সেতুর দক্ষিণ পাশে শাহাবুদ্দিনের মুদিরদোকান সংলগ্ন এবিসি সড়কের দুইপাশের মাটি কেটে গর্ত খুঁড়ে সুরঙ্গ তৈরি করে বালু উত্তোলনের জন্য পাইপ বসাচ্ছে। স্থানীয় প্রশাসন ও জনগণের চোখ ফাঁকি দিতে জড়িতরা সোমবার ও মঙ্গলবার রাতে অভিনব কৌশলে সড়ক কেটে গর্ত খুঁড়ে সুরঙ্গ তৈরির কাজ করেছে। এলাকাবাসীর অভিযোগ, বাঘগুজারা সেতু পয়েন্ট থেকে বালু উত্তোলনে জড়িত বিএনপি নেতা নাছির উদ্দীনের নেতৃত্বে স্থানীয় মোহাম্মদ ইদ্রিস নামের এক ব্যক্তি সরকারি সড়ক কেটে সুরঙ্গ তৈরি করেছে। জানতে চাইলে স্থানীয় বালু ব্যবসায়ী নাছির উদ্দীন সরকারি সড়ক কেটে বালু উত্তোলনের পাইপ বসানোর কাজ করার বিষয়টি সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি নিজে একাজে জড়িত নন বলে দাবি করেন। তিনি বলেন, ইদ্রিস নামের এক ব্যক্তি পাশের কয়েকটি পরিবারের বাড়িভিটা ভরাটের জন্য বালু উত্তোলনের উদ্যোগ নিয়েছেন, সেজন্য সড়ক কেটে গর্ত খুঁড়ে সুরঙ্গ তৈরি করছেন। অভিযুক্ত মোহাম্মদ ইদ্রিস দাবি করেন, বালু উত্তোলনের জন্য পাইপ বসানোর আগে কোনাখালী বাঘগুজারা সেতু পয়েন্টের যাঁরা আগে থেকে বালু উত্তোলন করছেন তাদের কাছ থেকে মৌখিক অনুমতি নেওয়া হয়েছে। বালু উত্তোলন করলে তাদেরকে কমিশন দিতে হবে। এবিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি প্রসঙ্গে জানতে চাইলে কোনাখালী বাঘগুজারা সেতু পয়েন্ট থেকে জেলা প্রশাসন কতৃক ইজারাপ্রাপ্ত বালু মহালের অংশিদার বিএমচর ইউনিয়ন বিএনপি নেতা মাস্টার মোহাম্মদ ইব্রাহিম বলেন, আমরা কাউকে বালু উত্তোলন এবং সরকারি সড়ক কেটে সুরঙ্গ তৈরি করে পাইপ বসাতে অনুমতি দিইনি। বিষয়টি একটু ইউএনও সাহেবকে জানান বলে প্রতিবেদককে সুপারিশ করেন তিনি। এব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাতামুহুরী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, সরকারি সড়ক কেটে রাস্ট্রীয় সম্পদ ধংস করে অবৈধভাবে বালু উত্তোলন কোনমতেই মেনে নেওয়া যাবে না। এ ঘটনায় জড়িতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই বিষয়ে কক্সবাজার সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী রোকনউদ্দিন খালেদ চৌধুরী বলেন, রাতের আঁধারে চকরিয়া পেকুয়া বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক কেটে সুরঙ্গ বানিয়ে বালু উত্তোলন পাইপ বসানোর বিষয়টি আমাদের জানা ছিল না। এখন বিষয়টি আপনার কাছে অবগত হলাম। এখনই এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চকরিয়া সড়ক বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। জানতে চাইলে চকরিয়া সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী আবু হানিফ বলেন, নির্বাহী প্রকৌশলীর নির্দেশনা পেয়ে বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে গিয়ে দেখি, কতিপয় লোকজন আঞ্চলিক মহাসড়ক কেটে সুরঙ্গ বানিয়ে বালু উত্তোলন পাইপ বসাচ্ছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে বেশকিছু পাইপ জব্দ করে সওজের চকরিয়া কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তবে ওইসময় জড়িতরা সওজের অভিযান টের পেয়ে পালিয়ে যায়। তিনি বলেন, এ ঘটনার বিষয়ে সওজের নির্বাহী প্রকৌশলীর পরবর্তী নির্দেশনার আলোকে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×