হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় নবজাতক সন্তানকে ডাক্তার দেখাতে এসে টমটম পোড়ানোর মামলায় সাংবাদিক গ্রেপ্তার, কাল এলএলবি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া::

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া::

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের চকরিয়ায় ২০২৪ সালের একটি টমটম পোড়ানোর মামলায় গিয়াস উদ্দিন নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথাস্থ ম্যাক্স হাস…

কক্সবাজারের চকরিয়ায় ২০২৪ সালের একটি টমটম পোড়ানোর মামলায় গিয়াস উদ্দিন নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথাস্থ ম্যাক্স হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তিনি হাসপাতালে সদ্য ভূমিষ্ট নবজাতক সন্তানকে ডাক্তার দেখাতে এসে পুলিশের হাতে গ্রেফতার হন বলে জানিয়েছেন পরিবার সদস্যরা। আগামীকাল (২০ নভেম্বর) শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ পর্বের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

সাংবাদিক গিয়াস উদ্দিন পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা। তিনি দৈনিক সমকাল ও দেশ রুপান্তর পত্রিকার পেকুয়া উপজেলা প্রতিনিধি ছিলেন।

পাশাপাশি তিনি কক্সবাজার সাংবাদিক ইউনিটির প্রচার সম্পাদক। বর্তমানে তিনি কক্সবাজার আইন কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন

পেকুয়ায় সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় দালালসহ আটক ১০

তার পরীক্ষার বিষয় দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি। কক্সবাজার আইন কলেজের প্রধান সহকারী মোঃ নুরুল আবসার জানান, আগামীকাল শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ পর্বের পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে গিয়াস উদ্দিনের।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ২০২৪ সালে একটি টমটম পোড়ানোর ঘটনায় চকরিয়া থানায় দায়ের করা মামলার আসামি গিয়াস উদ্দিন। তিনি এজাহারনামীয় ৪৮ নম্বর আসামি।

তাকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: চকরিয়ায় নবজাতক সন্তানকে ডাক্তার দেখাতে এসে টমটম পোড়ানোর মামলায় সাংবাদিক গ্রেপ্তার, কাল এলএলবি পরীক্ষা সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের চকরিয়ায় ২০২৪ সালের একটি টমটম পোড়ানোর মামলায় গিয়াস উদ্দিন নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় নবজাতক সন্তানকে ডাক্তার দেখাতে এসে টমটম পোড়ানোর মামলায় সাংবাদিক গ্রেপ্তার, কাল এলএলবি পরীক্ষা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় নবজাতক সন্তানকে ডাক্তার দেখাতে এসে টমটম পোড়ানোর মামলায় সাংবাদিক গ্রেপ্তার, কাল এলএলবি পরীক্ষা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় ২০২৪ সালের একটি টমটম পোড়ানোর মামলায় গিয়াস উদ্দিন নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে চকরিয়া পৌরশহরের থানা রাস্তার মাথাস্থ ম্যাক্স হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তিনি হাসপাতালে সদ্য ভূমিষ্ট নবজাতক সন্তানকে ডাক্তার দেখাতে এসে পুলিশের হাতে গ্রেফতার হন বলে জানিয়েছেন পরিবার সদস্যরা। আগামীকাল (২০ নভেম্বর) শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ পর্বের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। সাংবাদিক গিয়াস উদ্দিন পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা। তিনি দৈনিক সমকাল ও দেশ রুপান্তর পত্রিকার পেকুয়া উপজেলা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি কক্সবাজার সাংবাদিক ইউনিটির প্রচার সম্পাদক। বর্তমানে তিনি কক্সবাজার আইন কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার পরীক্ষার বিষয় দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধি। কক্সবাজার আইন কলেজের প্রধান সহকারী মোঃ নুরুল আবসার জানান, আগামীকাল শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ পর্বের পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে গিয়াস উদ্দিনের। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ২০২৪ সালে একটি টমটম পোড়ানোর ঘটনায় চকরিয়া থানায় দায়ের করা মামলার আসামি গিয়াস উদ্দিন। তিনি এজাহারনামীয় ৪৮ নম্বর আসামি। তাকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×