হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আইসিজের রায় বাস্তবায়ন ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারকে আহ্বান খলিলুর রহমানের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: খলিলুর রহমানকক্সবাজার,২০ নভেম্বর-মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়ন এবং তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাস…


খলিলুর রহমান

কক্সবাজার,২০ নভেম্বর-মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়ন এবং তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে বিশ্ববাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আদালতের রায় শুধু কাগজে-কলমে থাকলে চলবে না, এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার জন্য নিরাপত্তা, বৈষম্য থেকে সুরক্ষা, চলাচলের স্বাধীনতা এবং নাগরিকত্বের অধিকার নিশ্চিত করা জরুরি। সমাবেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তব্যে ড. খলিলুর রহমান বলেন, বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় ঐতিহাসিক রায় দিয়েছেন আইসিজে। আদালত রোহিঙ্গাদের নাম উল্লেখ করেছেন এবং ২০১৭ সালে তাদের ওপর সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন।

আরও পড়ুন

আইসিজের রায়ের পরদিন উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি

তিনি বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর হামলা এবং রোহিঙ্গাদের গ্রাম ধ্বংসের প্রমাণ পেয়েছেন আদালত। অন্তত ১০ হাজার মানুষ হত্যার প্রমাণের কথাও উল্লেখ করেছেন আদালত। এসব অপরাধের পেছনে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল বলে সিদ্ধান্ত দিয়েছেন আদালত।

রোহিঙ্গাদের পরিচয়ের গুরুত্ব তুলে ধরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, আদালত তাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যাদের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক বহু প্রজন্মের। তার ভাষায়, এই রায় রোহিঙ্গাদের পরিচয় ও ইতিহাসের স্বীকৃতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, কোনো রায়ই নিহত ব্যক্তিদের ফিরিয়ে আনতে বা সব ক্ষত সারিয়ে তুলতে পারবে না। তবে সত্যের স্বীকৃতি ন্যায়বিচারের সূচনা। এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাক্ষ্য আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় প্রতিফলিত হয়েছে।

উল্লেখ্য, ড. খলিলুর রহমানের বক্তব্য শুনতে ফুটবল মাঠে ২০ হাজারের বেশি মানুষ জড়ো হন। তাদের অনেকের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড। আইসিজের রায়ের পরপরই জাতিসংঘের শীর্ষ পর্যায়ের একজন প্রতিনিধির কাছে নিজেদের দুর্ভোগ, ন্যায়বিচার ও প্রত্যাবাসনের দাবি তুলে ধরার সুযোগকে গুরুত্বের সঙ্গে দেখছেন রোহিঙ্গারা।

এস এম/ ২০ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: আইসিজের রায় বাস্তবায়ন ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারকে আহ্বান খলিলুর রহমানের সম্পর্কিত তথ্য কী?

উত্তর: খলিলুর রহমানকক্সবাজার,২০ নভেম্বর-মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আইসিজের রায় বাস্তবায়ন ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারকে আহ্বান খলিলুর রহমানের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আইসিজের রায় বাস্তবায়ন ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারকে আহ্বান খলিলুর রহমানের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] খলিলুর রহমানকক্সবাজার,২০ নভেম্বর-মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়ন এবং তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে বিশ্ববাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আদালতের রায় শুধু কাগজে-কলমে থাকলে চলবে না, এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার জন্য নিরাপত্তা, বৈষম্য থেকে সুরক্ষা, চলাচলের স্বাধীনতা এবং নাগরিকত্বের অধিকার নিশ্চিত করা জরুরি। সমাবেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বক্তব্যে ড. খলিলুর রহমান বলেন, বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় ঐতিহাসিক রায় দিয়েছেন আইসিজে। আদালত রোহিঙ্গাদের নাম উল্লেখ করেছেন এবং ২০১৭ সালে তাদের ওপর সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন।তিনি বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর হামলা এবং রোহিঙ্গাদের গ্রাম ধ্বংসের প্রমাণ পেয়েছেন আদালত। অন্তত ১০ হাজার মানুষ হত্যার প্রমাণের কথাও উল্লেখ করেছেন আদালত। এসব অপরাধের পেছনে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল বলে সিদ্ধান্ত দিয়েছেন আদালত।রোহিঙ্গাদের পরিচয়ের গুরুত্ব তুলে ধরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, আদালত তাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যাদের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক বহু প্রজন্মের। তার ভাষায়, এই রায় রোহিঙ্গাদের পরিচয় ও ইতিহাসের স্বীকৃতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।তিনি বলেন, কোনো রায়ই নিহত ব্যক্তিদের ফিরিয়ে আনতে বা সব ক্ষত সারিয়ে তুলতে পারবে না। তবে সত্যের স্বীকৃতি ন্যায়বিচারের সূচনা। এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাক্ষ্য আন্তর্জাতিক বিচারিক প্রক্রিয়ায় প্রতিফলিত হয়েছে।উল্লেখ্য, ড. খলিলুর রহমানের বক্তব্য শুনতে ফুটবল মাঠে ২০ হাজারের বেশি মানুষ জড়ো হন। তাদের অনেকের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড। আইসিজের রায়ের পরপরই জাতিসংঘের শীর্ষ পর্যায়ের একজন প্রতিনিধির কাছে নিজেদের দুর্ভোগ, ন্যায়বিচার ও প্রত্যাবাসনের দাবি তুলে ধরার সুযোগকে গুরুত্বের সঙ্গে দেখছেন রোহিঙ্গারা।এস এম/ ২০ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×