হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বিজিবি চেকপোস্টে ইয়াবাসহ ৪জন আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১, ০৬:১০ অপরাহ্ন

টেকনাফ শীলখালী অস্থায়ী বিজিবি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা যানবাহন তল্লাশী চালিয়ে ৫০হাজার ইয়াবার চালানসহ ৪জন নারী-পুরুষ পাচারকারীকে আটক করেছে।

৭ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শীলখালী অস্থায়ী চেকপোস্টের দায়িত্বরত জওয়ানেরা যানবাহন তল্লাশীকালে ৪জন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় নামিয়ে তল্লাশী করা হয়।

তাদের পায়ের উপরিভাগে অভিনব কায়দায় ফিটিং অবস্থায় দেড়কোটি টাকা মূল্যমানের ৫০হাজার পিস ইয়াবাসহ টেকনাফ মধ্যম গোদার বিলের মোঃ আলী আহমদের পুত্র মোঃ জিহাবুল (২৪), জাদিমোরা ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/৬ এর বাসিন্দা মৃত সাকেরের পুত্র মোঃ রবিউল আলম (২০), কায়ুকখালী পাড়ার মোঃ নুর ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (২৮) এবং টেকনাফ সড়ক রাস্তা পাড়ার মোঃ মনির আহমদের স্ত্রী হাসিনা বেগম (৩৫) কে আটক করে।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনের মামলা দায়েরের পর জব্দকৃত মাদকের চালানসহ গ্রেফতারকৃত আসামীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে বিজিবি চেকপোস্টে ইয়াবাসহ ৪জন আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বিজিবি চেকপোস্টে ইয়াবাসহ ৪জন আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১, ০৬:১০ অপরাহ্ন
Print Image
টেকনাফ শীলখালী অস্থায়ী বিজিবি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা যানবাহন তল্লাশী চালিয়ে ৫০হাজার ইয়াবার চালানসহ ৪জন নারী-পুরুষ পাচারকারীকে আটক করেছে। ৭ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শীলখালী অস্থায়ী চেকপোস্টের দায়িত্বরত জওয়ানেরা যানবাহন তল্লাশীকালে ৪জন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় নামিয়ে তল্লাশী করা হয়। তাদের পায়ের উপরিভাগে অভিনব কায়দায় ফিটিং অবস্থায় দেড়কোটি টাকা মূল্যমানের ৫০হাজার পিস ইয়াবাসহ টেকনাফ মধ্যম গোদার বিলের মোঃ আলী আহমদের পুত্র মোঃ জিহাবুল (২৪), জাদিমোরা ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/৬ এর বাসিন্দা মৃত সাকেরের পুত্র মোঃ রবিউল আলম (২০), কায়ুকখালী পাড়ার মোঃ নুর ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (২৮) এবং টেকনাফ সড়ক রাস্তা পাড়ার মোঃ মনির আহমদের স্ত্রী হাসিনা বেগম (৩৫) কে আটক করে। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনের মামলা দায়েরের পর জব্দকৃত মাদকের চালানসহ গ্রেফতারকৃত আসামীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×