হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে কক্সবাজার থেকে আটক ৯

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৪ নভেম্বর ২০২১, ০৯:৪১ অপরাহ্ন

রাশিয়া থেকে পরিচালিত একটি বেটিং ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে কক্সবাজার থেকে ৯ ব্যাক্তিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ রোববার দুপুরে সিআইডির অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আটককৃতরা হলেন স্বপন মাহমুদ, নাজমুল হক, আসলাম উদ্দিন, মুরশিদ লিপু, শিশির মোল্লা, মো. সাদিক, মাসুদ রানা, মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী মনিরা আক্তার। তাঁদের বয়স ৩৫ থেকে ২০ বছরের মধ্যে।

সিআইডি জানায়, আটকৃতরা দেশজুড়ে ছড়িয়ে থাকার একটি চক্রের অংশ। কক্সবাজারসহ বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে ওই ওয়েবসাইটের এজেন্ট রয়েছে। তাদের মাধ্যমে ওই অ্যাপসে যে কেউ লগিং অ্যাকাউন্ট খোলার পর তাদের একটি ওয়ালেট দেওয়া হয়। তারপর সেই ওয়ালেটে টাকা রিচার্জ করে বেটিং সাইটে দেওয়া মোবাইল ব্যাংকিংয়ের নম্বরে টাকা পাঠানোর পর এই ই-ওয়ালেটে টাকা যুক্ত হয়। ন্যূনতম ১ হাজার টাকা এই ই-ওয়ালেটে প্রবেশ করাতে হয়।

মোবাইল ব্যাংকিংয়ে কর্মরত অসাধু ব্যক্তিদের মাধ্যমে বিজনেস সিম সংগ্রহ ও ভাড়া করে এই অবৈধ লেনদেন হচ্ছে বলে জানায় সিআইডি।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

সংবাদ সম্মেলনে সিআইডির পক্ষ থেকে আরো বলা বলা হয়, চুয়াডাঙ্গা জেলায় ৫০ জন মোবাইল ব্যাংকিং এজেন্টের তথ্য পাওয়া গেছে, যে নম্বরগুলো থেকে অনলাইন জুয়ার টাকা লেনদেন হচ্ছে। এই নম্বরগুলোর মধ্যে অন্তত ১৫টিতে দিনে ১০ লাখের ওপরে টাকা লেনদেন করছে জুয়াড়ি চক্র। পরে এই টাকা হুন্ডি বা অবৈধ ব্যাংকিং চ্যানেলে পাচার হচ্ছে বলে ধারণা সিআইডির।

গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কামরুল আহসান বলেন, ‘একটি জেলায় ৫০ জন এজেন্টের তথ্য পাওয়া গেছে। সারা দেশের চিত্র এখনো আমরা পাইনি। এ নিয়ে কাজ চলছে। দিনে একটি বেটিং সাইটে এক থেকে দেড় লাখ ব্যক্তি জুয়ায় অংশ নেন।’

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে কক্সবাজার থেকে আটক ৯

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে কক্সবাজার থেকে আটক ৯

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৪ নভেম্বর ২০২১, ০৯:৪১ অপরাহ্ন
Print Image
রাশিয়া থেকে পরিচালিত একটি বেটিং ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে কক্সবাজার থেকে ৯ ব্যাক্তিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ রোববার দুপুরে সিআইডির অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আটককৃতরা হলেন স্বপন মাহমুদ, নাজমুল হক, আসলাম উদ্দিন, মুরশিদ লিপু, শিশির মোল্লা, মো. সাদিক, মাসুদ রানা, মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী মনিরা আক্তার। তাঁদের বয়স ৩৫ থেকে ২০ বছরের মধ্যে। সিআইডি জানায়, আটকৃতরা দেশজুড়ে ছড়িয়ে থাকার একটি চক্রের অংশ। কক্সবাজারসহ বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে ওই ওয়েবসাইটের এজেন্ট রয়েছে। তাদের মাধ্যমে ওই অ্যাপসে যে কেউ লগিং অ্যাকাউন্ট খোলার পর তাদের একটি ওয়ালেট দেওয়া হয়। তারপর সেই ওয়ালেটে টাকা রিচার্জ করে বেটিং সাইটে দেওয়া মোবাইল ব্যাংকিংয়ের নম্বরে টাকা পাঠানোর পর এই ই-ওয়ালেটে টাকা যুক্ত হয়। ন্যূনতম ১ হাজার টাকা এই ই-ওয়ালেটে প্রবেশ করাতে হয়। মোবাইল ব্যাংকিংয়ে কর্মরত অসাধু ব্যক্তিদের মাধ্যমে বিজনেস সিম সংগ্রহ ও ভাড়া করে এই অবৈধ লেনদেন হচ্ছে বলে জানায় সিআইডি। সংবাদ সম্মেলনে সিআইডির পক্ষ থেকে আরো বলা বলা হয়, চুয়াডাঙ্গা জেলায় ৫০ জন মোবাইল ব্যাংকিং এজেন্টের তথ্য পাওয়া গেছে, যে নম্বরগুলো থেকে অনলাইন জুয়ার টাকা লেনদেন হচ্ছে। এই নম্বরগুলোর মধ্যে অন্তত ১৫টিতে দিনে ১০ লাখের ওপরে টাকা লেনদেন করছে জুয়াড়ি চক্র। পরে এই টাকা হুন্ডি বা অবৈধ ব্যাংকিং চ্যানেলে পাচার হচ্ছে বলে ধারণা সিআইডির। গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কামরুল আহসান বলেন, ‘একটি জেলায় ৫০ জন এজেন্টের তথ্য পাওয়া গেছে। সারা দেশের চিত্র এখনো আমরা পাইনি। এ নিয়ে কাজ চলছে। দিনে একটি বেটিং সাইটে এক থেকে দেড় লাখ ব্যক্তি জুয়ায় অংশ নেন।’

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×