হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘অনেকেই আমাকে উকিল আব্দুস সাত্তার বানানোর চেষ্টা করেছেন’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২০ মে ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন


সিলেট, ২০ মে – সিলেট সিটি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘আপনারা একজায়গায় ভোট দিলে ভোট অন্য জায়গায় যাবে, আমি কীভাবে নির্বাচন করব। অনেকেই আমাকে উকিল আব্দুস সাত্তার বানানোর চেষ্টা করেছেন। কিন্তু আমি সেই সুযোগ কাউকে দিতে চাই না। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন করার পরিবেশ নেই।’ এ সময় তিনি ইভিএম পদ্ধতিকে ভোট ডাকাতির আয়োজন বলে উল্লেখ করেন।

শনিবার সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে নাগরিক সমাবেশে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশের রাজনীতি করি। আমার জীবন থাকতে দলের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নেব না। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন করার পরিবেশ নেই। তাই আমি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমার মা ও শ্রদ্ধেয় আলেম-উলামাদের পরার্মশে এ নির্বাচন বর্জন করলাম। আমি সব সময় আপনাদের পাশে থাকব। অনেকে আমাকে বাসায় গিয়ে বলেছেন আমাদের বাঁচান। আমি যখন মিথ্যা মামলায় কারাগারে ছিলাম, তখন আপনারা আমার পাশে ছিলেন। আমি সেই সব কথা ভুলতে পারি না।’

তিনি বলেন, ‘আমি নির্বাচন না করলেও নগরবাসীর পাশে যে কোনো আন্দোলন ও সমস্যায় পাশে থাকব।’

সমাবেশের আগে মেয়র বাসা থেকে হেঁটে হযরত শাহজালাল (র.)-এর মাজারে যান। মাজার জেয়ারত শেষে নেতা-কর্মীদের নিয়ে রেজিস্ট্রি মাঠে পৌঁছান।

বিএনপি নির্বাচনে না গেলেও গত এক মাস ধরে আরিফুল হক চৌধুরী প্রার্থিতার বিষয়টি ঝুলিয়ে রাখেন। ১৬ এপ্রিল যুক্তরাজ্য থেকে দেশে ফিরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি-না তার জানানোর কথা থাকলেও একমাসে তা জানাননি। ফলে তার সিদ্ধান্ত জানার জন্য নগরবাসী মুখিয়ে ছিলেন। শনিবার নাগরিক সভা ডেকে সিটি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন আরিফ।

সূত্র: সমকাল
এম ইউ/২০ মে ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘অনেকেই আমাকে উকিল আব্দুস সাত্তার বানানোর চেষ্টা করেছেন’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘অনেকেই আমাকে উকিল আব্দুস সাত্তার বানানোর চেষ্টা করেছেন’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২০ মে ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ২০ মে – সিলেট সিটি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘আপনারা একজায়গায় ভোট দিলে ভোট অন্য জায়গায় যাবে, আমি কীভাবে নির্বাচন করব। অনেকেই আমাকে উকিল আব্দুস সাত্তার বানানোর চেষ্টা করেছেন। কিন্তু আমি সেই সুযোগ কাউকে দিতে চাই না। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন করার পরিবেশ নেই।’ এ সময় তিনি ইভিএম পদ্ধতিকে ভোট ডাকাতির আয়োজন বলে উল্লেখ করেন। শনিবার সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে নাগরিক সমাবেশে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে এসব কথা বলেন তিনি। আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশের রাজনীতি করি। আমার জীবন থাকতে দলের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নেব না। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন করার পরিবেশ নেই। তাই আমি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমার মা ও শ্রদ্ধেয় আলেম-উলামাদের পরার্মশে এ নির্বাচন বর্জন করলাম। আমি সব সময় আপনাদের পাশে থাকব। অনেকে আমাকে বাসায় গিয়ে বলেছেন আমাদের বাঁচান। আমি যখন মিথ্যা মামলায় কারাগারে ছিলাম, তখন আপনারা আমার পাশে ছিলেন। আমি সেই সব কথা ভুলতে পারি না।’ তিনি বলেন, ‘আমি নির্বাচন না করলেও নগরবাসীর পাশে যে কোনো আন্দোলন ও সমস্যায় পাশে থাকব।’ সমাবেশের আগে মেয়র বাসা থেকে হেঁটে হযরত শাহজালাল (র.)-এর মাজারে যান। মাজার জেয়ারত শেষে নেতা-কর্মীদের নিয়ে রেজিস্ট্রি মাঠে পৌঁছান। বিএনপি নির্বাচনে না গেলেও গত এক মাস ধরে আরিফুল হক চৌধুরী প্রার্থিতার বিষয়টি ঝুলিয়ে রাখেন। ১৬ এপ্রিল যুক্তরাজ্য থেকে দেশে ফিরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি-না তার জানানোর কথা থাকলেও একমাসে তা জানাননি। ফলে তার সিদ্ধান্ত জানার জন্য নগরবাসী মুখিয়ে ছিলেন। শনিবার নাগরিক সভা ডেকে সিটি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন আরিফ। সূত্র: সমকালএম ইউ/২০ মে ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×